শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

সুবিধাবঞ্চিত ৭০০ শিক্ষার্থীর পাশে আনোয়ার, জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক হওয়ার আহ্বান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর স্ত্রী ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল রাজধানী কুয়ালালামপুরে ইআরএম ফাউন্ডেশনের আয়োজিত ‘এ সেলিব্রেশন অব লাইফ অ্যান্ড পিস’ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ফেডারেল টেরিটরিজের সুবিধাবঞ্চিত পরিবারের প্রায় ৭০০ শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা ও বিভিন্ন ধরনের অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইআরএম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয়, বরং সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ভালোবাসা, আশা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলে।

এ সময় শিক্ষার্থীদের জন্য বিশেষ জন্মদিন উদযাপনেরও আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে শিশুদের মুখে ফুটে ওঠে হাসি, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আন্তরিকতার সঙ্গে জ্ঞান অর্জন করতে হবে এবং সৎ চরিত্রের মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের শিক্ষককে সম্মান করা, মা বাবা, পরিবার ও বন্ধুদের ভালোবাসা এবং সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আনোয়ার বলেন, নৈতিকতা, মানবিকতা ও সততার সঙ্গে যুক্ত না থাকলে জ্ঞানের প্রকৃত মূল্য থাকে না।

দেশের নতুন প্রজন্মের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, আজকের এই শিশুরাই ভবিষ্যতে জ্ঞান, প্রজ্ঞা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ দায়িত্বশীল নাগরিক এবং দেশের নেতৃত্বে আসবে।

অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি প্রতিটি শিশুর জীবনকে কল্যাণময় করেন এবং উজ্জ্বল ভবিষ্যতের পথে তাদের প্রতিটি পদক্ষেপে সহায় থাকেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »