শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

সুপ্রিম কোর্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট এলাকা ও আশপাশে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নং III/৭৬)-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী ১২ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত ও অবস্থান ধর্মঘটসহ যেকোনো কর্মসূচি আয়োজন নিষিদ্ধ ঘোষণা করা হলো।

ডিএমপি জানায়, নিষেধাজ্ঞার আওতায় থাকবে—

  • প্রধান বিচারপতির সরকারি বাসভবন,
  • বিচারপতি ভবন,
  • জাজেস কমপ্লেক্স,
  • বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট,
  • মাজার গেট,
  • জামে মসজিদ গেট,
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট,
  • এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দাবি-দাওয়া আদায় বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করতে সকলকে অনুরোধ করা হচ্ছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময় রাজধানীর বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচি ও মানবাধিকার বিচার সংশ্লিষ্ট আন্দোলনের কারণে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »