শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

সিঙ্কহোলে গাড়ি পড়ে চালককে উদ্ধার করলেন নির্মাণ শ্রমিকরা, তানজং কাটং রোডে চাঞ্চল্য

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

সিঙ্গাপুর :  সিঙ্গাপুরের তানজং কাটং রোড সাউথে শনিবার (২৬ জুলাই) বিকেলে একটি গাড়ি সিঙ্কহোলে পড়ে গেলে একদল নির্মাণ শ্রমিক অসাধারণ তৎপরতা দেখিয়ে গাড়িচালককে উদ্ধার করেন।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ওয়ান অ্যাম্বার কন্ডোমিনিয়ামের কাছে। সিঙ্কহোলের কারণে রাস্তার দুই লেন ধসে পড়ে। এ সময় কাছের পাব (PUB) এর স্যুয়ারেজ প্রকল্পের কাজে নিযুক্ত ছিলেন নির্মাণ শ্রমিকরা।

নির্মাণ ফোরম্যান পিচাই উদাইয়াপ্পান সুব্বাইয়া (৪৬) জানান, জোরালো শব্দ শোনার পর তারা কাজের স্থান থেকে বেরিয়ে আসেন এবং দেখেন একটি কালো গাড়ি সিঙ্কহোলে পড়ে গেছে। “গাড়ির ভেতরে একজন মহিলা ছিলেন। আমি ভাবলাম, কেউ পড়ে গেছে, আমাকে সাহায্য করতে হবে,” সাংবাদিকদের বলেন তিনি।

তিনি দ্রুত সহকর্মীদের নির্দেশ দেন মহিলার দিকে নাইলনের দড়ি ছুঁড়ে দিতে, যাতে টেনে তাকে উপরে তোলা যায়। “আমার এক সহকর্মী নীচে নামতে চেয়েছিল, কিন্তু আমি বললাম তা সম্ভব হবে না। তাই আমি বললাম আগে দড়ি ছুঁড়ো,” ব্যাখ্যা করেন সুব্বাইয়া।

প্রায় তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই উদ্ধারের কাজ সম্পন্ন হয়। তিনি বলেন, “কেউ ভিতরে পড়েছিল। আমাদের একটাই লক্ষ্য ছিল, যত দ্রুত সম্ভব তাকে বাঁচানো।”

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার আগের রাতে ওই এলাকায় একটি পানির পাইপ ফেটে গিয়েছিল। সিঙ্কহোল পরে পানিতে পূর্ণ হলেও উদ্ধারের সময় সেটি শুকনো ছিল।

মহিলাকে টেনে তোলার পর তিনি জানান, তার পরিচয়পত্র ও ফোন গাড়ির ভেতরে রয়ে গেছে। সুব্বাইয়া তখন নিজের ফোন দেন যাতে তিনি মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। “আমরা একটা জীবন বাঁচিয়েছি… যা-ই হোক না কেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ,” বলেন তিনি।

সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স পরে আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যায়। পাব (PUB) রবিবার জানিয়েছে, তিনি হাঁটতে সক্ষম এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাউন্টব্যাটেন এমপি গো সেজ কি, তিনি জানান, মহিলার পেশীতে ব্যথা রয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শ্রমিকরা দ্রুত সিঙ্কহোলের চারপাশে ব্যারিকেড বসাচ্ছেন।

প্রশাসন ঘটনার কারণ তদন্ত করছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »