শিরোনাম :
সমঝোতার ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে আয় বাড়বে, দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী তিন বছরের বেশি কোমায় থাকার পর থাই রাজকুমারীর মৃত্যু যাবজ্জীবন পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৩০ বছরের কারাদণ্ড    আজ রাতে ইরানে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা ইরানের জাপান–মালয়েশিয়া শীর্ষ বৈঠক: নিরাপত্তা, অর্থনীতি, জ্বালানি ও এআই সহযোগিতা জোরদারে নতুন অঙ্গীকার গভীর রাতে ইরানে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের কুয়ালালামপুরে ‘বাংলাদেশি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস মালয়েশিয়া ২০২৬’: প্রবাসী বাংলাদেশিদের সাফল্য উদযাপন টোকিওতে বিজম্যাচ উদ্যোগ: মালয়েশিয়া-জাপান বাণিজ্য সহযোগিতা জোরদারে ব্যাংক রাকইয়াতের নতুন পদক্ষেপ

সমঝোতার ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬

যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরের এতটা কাছাকাছি আগে কখনও ছিল না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শান্তি আলোচনার আয়োজক দেশ পাকিস্তানের রাজধানীর নাম উল্লেখ করে আরাগচি তার পোস্টে লিখেছেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের এত কাছাকাছি আমরা এর আগে কখনোই পৌঁছাইনি।’

শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান। তার পোস্টটির স্ক্রিনশট ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অবশ্য এরআগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোকে ‘ভুয়া’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তেহরানের তীব্র সমালোচনা করেছেন তিনি।

এছাড়াও দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারকের বিষয়বস্তু নিয়ে ইরানি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর কিছুটা ধোঁয়াশা তৈরি হয়। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সংবাদমাধ্যমকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘চুক্তিটি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত গণমাধ্যমের উচিত এর অভ্যন্তরীণ বিষয় বা শর্তাবলি নিয়ে আগাম কোনো অনুমান বা জল্পনা-কল্পনা করা থেকে বিরত থাকা।’

তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্বশীল ও স্বচ্ছ নীতির অংশ হিসেবে, সঠিক সময়ে চুক্তির সমস্ত বিবরণ ও শর্তাবলি জনগণের সামনে বিশদভাবে প্রকাশ করা হবে।’

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে টানা দুই দিন ধরে হামলা চালায়। বৃহস্পতিবার ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি প্রাথমিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এর আগে, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করার কথা জানান তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »