শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু বাংলাদেশে কানাডার ৪৫০ লাখ ডলারের সহায়তার ঘোষণা বিরোধী দলের সহযোগিতা নেয়ার যোগ্যতা সরকারের নেই সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ রাশিয়াসংশ্লিষ্ট শুল্ক নিষেধাজ্ঞায় ছাড় দিলেন ট্রাম্প, স্বস্তিতে ভারত-চীন আগুন থেকে বাঁচতে টয়লেটে আশ্রয়, সেখানেই প্রাণ গেল ৪ জনের গৃহস্থালি ও শিল্প খাতে বিদ্যুতের পৃথক ব্যবস্থা পর্যালোচনা করছে মালয়েশিয়া সরকার সূর্যকুমারকে টপকে অভিষেকের বিশ্ব রেকর্ড রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত পাকিস্তানি নাগরিক, আহত ১১ সীমান্ত নিরাপত্তায় এআই প্রযুক্তির কেন্দ্র গড়ছে মালয়েশিয়া

সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাইয়ের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সদস্য সংগ্রহ শুরু করেছে ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। রাজধানীর মহাখালী নিউ ডিওএইচএস-এ করিম গ্রুপের প্রধান কার্যালয়ে সংগঠনটির ৩য় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সদস্য সংগ্রহ প্রক্রিয়াসহ আরো বেশ কিছু কর্মকাণ্ডও হাতে নিয়েছে ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মির্জা আরিফুর রহমানের সভাপতিত্বে এই সভায় নেয়া সিদ্ধান্তসমূহ হলো—

১. সদস্য নিবন্ধন কার্যক্রম ও প্রক্রিয়া:

কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে দাতা সদস্য (ডোনার মেম্বার) হওয়ার সিদ্ধান্তের কথা সভায় উল্লেখ করা হয়। ফাউন্ডার মেম্বার হওয়ার সময়সীমা আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। অর্থাৎ এই সময়ের মধ্যে যারা মেম্বারশিপ প্রক্রিয়া চূড়ান্ত করবেন, তারা ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার হিসেবে তালিকাভুক্ত থাকবেন।

এছাড়া দাতা সদস্যদের (ডোনার মেম্বার) ক্ষেত্রে আগামী ১৮ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে যিনি সর্বোচ্চ অর্থ দান করবেন, তিনি সদস্যদের নামের তালিকায় ১ নম্বরে থাকবেন। পরবর্তী নামসমূহ একই ধারাবাহিকতায় নির্ধারণ করা হবে। তবে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ক্ষেত্রে ব্যাচ ক্রমানুসারে তালিকা প্রস্তুত করা হবে।
আজীবন সদস্য (লাইফ মেম্বার) এবং সাধারণ পরিষদের সদস্যের ক্রম উন্মুক্ত রাখার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

২. খসড়া গঠনতন্ত্র চূড়ান্ত পর্যালোচনা:

খসড়া গঠনতন্ত্র চূড়ান্ত পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এটি মুদ্রিত আকারে প্রকাশের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

৩. আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন:

১ অক্টোবর ২০২৬ তারিখ হতে সদস্য নিবন্ধন কার্যক্রম সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে শুরু করার সিদ্ধান্ত হয়। সদস্য নিবন্ধন কার্যক্রম গতিশীল করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সভাপতি ও মহাসচিব ভিডিও বার্তা দেবেন এবং তা সব সদস্যকে নিজ নিজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারের অনুরোধ করা হয়।

৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক বরাবর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য কক্ষ বরাদ্দের আবেদন করার সিদ্ধান্ত নেয়া হয়।

এ ছাড়া ৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে সমাজসেবা অধিদপ্তর, ফরিদপুরে “ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন”-এর নিবন্ধন প্রক্রিয়া শুরু করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।

৪. সাংগঠনিক কাঠামো সুদৃঢ়করণ:

সাংগঠনিক কাঠামো সুদৃঢ়করণ এবং সবার সাথে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ দিনব্যাপী সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়ভিত্তিক কমিটি সমূহের সাথে কার্যনির্বাহী পরিষদের যোগাযোগ এবং অগ্রগতি পর্যালোচনার জন্য সভাপতি এবং মহাসচিবের সঙ্গে অনলাইনে নিয়মিত মিটিং করারও সিদ্ধান্ত নেয়া হয়।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির এই সভায় আলোচ্যসূচি ছিল— সদস্য নিবন্ধন কার্যক্রম ও প্রক্রিয়া, খসড়া গঠনতন্ত্র চূড়ান্ত পর্যালোচনা, আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন, সাংগঠনিক কাঠামো সুদৃঢ় করা এবং সভাপতি/মহাসচিবের অনুমতিক্রমে বিবিধ বিষয়।

আন্তর্জাতিকভাবে ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নাম ছড়িয়ে পড়া এবং ইউরোপ, আমেরিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা সাবেক শিক্ষার্থীরা এই সংগঠনের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করায় সভায় উপস্থিত সবাই সন্তুষ্টি প্রকাশ করেন। পরে নৈশভোজের মাধ্যমে সভা শেষ হয়।

সভায় আরো বক্তব্য রাখেন ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব ওয়াহিদ মিয়া কুটি, সহসভাপতি সাইফুজ্জামান চৌধুরী মুক্তা ও কাজল খন্দকার, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা তানু, প্রচার ও জনসংযোগ সম্পাদক রাজীব খান, সাংস্কৃতিক সম্পাদক চিন্ময় করসহ সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »