শিরোনাম :
মালয়েশিয়ায় বিদেশিদের রাজনৈতিক কর্মকাণ্ড: আইনে কঠোর নিষেধাজ্ঞা, লঙ্ঘনে শাস্তির বিধান হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা”

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র মুখপাত্র ট্যামি ব্রুস

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় সংখ্যালঘু প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

এতে বলা হয়, ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। একইসঙ্গে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুসহ সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছে সেটিকে স্বাগত জানান তিনি।

বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে ব্রুস বলেন, এ ধরনের সহিংসতার ঘটনা কমাতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।

তিনি আরও বলেন, আমরা যেকোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনায় নিন্দা জানাই। বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানাই। এটাই আমরা পর্যবেক্ষণ করছি এবং প্রত্যাশাও করি, যা অব্যাহত থাকবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »