শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

রকেট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার কৌশলগত অংশীদারত্ব

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬

প্রতিরক্ষা শিল্প খাতে সক্ষমতা বাড়াতে রকেট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলেছে মালয়েশিয়া। এ লক্ষ্যে মালয়েশিয়ার ওয়েস্টস্টার গ্রুপ এবং অস্ট্রেলিয়ার মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান রকেট টেকনোলজিস ইন্টারন্যাশনাল (আরটিআই) একটি চুক্তি সই করেছে।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নুরদিন বলেছেন, এই সহযোগিতা দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশেষ করে রকেট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে এটি নতুন সুযোগ তৈরি করবে।

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, আরটিআইয়ের প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), দক্ষ মানবসম্পদ গঠন এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ কাজের সুযোগ তৈরি হবে।

তিন দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়ায় অবস্থানকালে মোহাম্মদ খালেদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ওয়েস্টস্টার ডিফেন্স ইন্ডাস্ট্রিজের পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ আজমান সৈয়দ ইব্রাহিম এবং আরটিআইয়ের পক্ষে প্রতিষ্ঠাতা অ্যালান জেমস পেইন চুক্তিতে সই করেন।

প্রতিরক্ষামন্ত্রী জানান, এই অংশীদারত্ব শুধু উৎপাদনেই সীমাবদ্ধ থাকবে না; মালয়েশিয়ায় একটি উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে। আগামী দুই বছরের মধ্যে রকেট উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। পরবর্তী সময়ে এই স্থাপনা ক্ষেপণাস্ত্র উৎপাদনেও সম্প্রসারিত করা হবে।

তিনি আরও বলেন, ওয়েস্টস্টারের বিনিয়োগের ফলে মালয়েশিয়া আরটিআইয়ের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অংশ হতে পারবে। এতে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পে যুক্ত হওয়ার সুযোগ বাড়বে।

মোহাম্মদ খালেদ বলেন, এই উদ্যোগ জাতীয় প্রতিরক্ষা শিল্প নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দেশের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

প্রযুক্তি হস্তান্তর অনুমোদন ও সহযোগিতায় সমর্থন দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারকেও ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে কৌশলগত এই খাতে বিনিয়োগের জন্য ওয়েস্টস্টার গ্রুপের প্রশংসা করেন তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »