শিরোনাম :
দেশজুড়ে বিক্ষোভের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ Bangladesh next President to be elected at regular parliamentary session in September PM Tarique sees semiconductors as Bangladesh’s next growth engine after garments Malaysia Offers 10,000 Overseas Jobs Through Work-and-Study Programme Malaysia Says No Change to Israel Policy Despite U.S. Lawmakers’ Pressure জ্ঞান, নৈতিকতা ও চরিত্র গঠনে শেখ তাহির জালালুদ্দিনের আদর্শ অনুসরণের আহ্বান আনোয়ার ইব্রাহিমের মালয়েশিয়ার নাগরিকদের জন্য বিদেশে ১০ হাজার চাকরির সুযোগ আইনের ঊর্ধ্বে কেউ নয়, তাবুং হাজির তদন্ত প্রতিবেদন প্রকাশে মন্ত্রিসভার অনুমোদন আশা আনোয়ারের উচ্চ আয়ের দেশের মর্যাদা পেতে মালয়েশিয়ার আর এক ধাপ বাকি: রামানান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানের নেতৃত্বাধীন স্থায়ী কমিটির

যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়: পিটার হাস

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই নির্বাচনকে সামনে রেখে অক্টোবরে প্রাক নির্বাচন টিম পাঠাতে চায় দেশটি।

মঙ্গলবার (১ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে বেলা ১১টা নাগাদ কমিশনে আসেন মার্কিন রাষ্ট্রদূত। প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। যেকোনো দেশের শান্তি ও গণতন্ত্রের বজায় থাকুক সেটা যুক্তরাষ্ট্র চায়। তবে তা ভিয়েনা কনভেনশনের শর্ত ভঙ্গ বলে মনে করেন না পিটার হাস।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব ও কমিশন সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

মূলত আগামী নির্বাচন নিয়ে কমিশনের যে রোডম্যাপ সেই অনুসারে প্রস্তুতি কেমন, আর সুষ্ঠু নির্বাচন পরিচালনায় এই কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে অবহিত করতেই এই বৈঠক বলেন ইসি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে, গত ৮ জুন সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করেছিলেন পিটার হাস। বৈঠক শেষে আগামী নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছিলেন তিনি। ওই সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগামীতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

নির্বাচনে কে বিজয়ী হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই উল্লেখ করে রাষ্ট্রদূত তখন বলেছিলেন, তার দেশ এমন একটি নির্বাচন চায় যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »