শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতায় আশার আলো, তবে শান্তি এখনো ভঙ্গুর: আনোয়ার ইব্রাহিম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

কয়েক মাসের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে মালয়েশিয়া। তবে শান্তির পথ এখনো পুরোপুরি নিরাপদ নয় বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বৃহস্পতিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩৯তম এশিয়া–প্যাসিফিক রাউন্ডটেবিলে দেওয়া মূল বক্তব্যে আনোয়ার বলেন, সংঘাত কমাতে নেওয়া এই উদ্যোগে উপসাগরীয় দেশগুলো, তুরস্ক, পাকিস্তানসহ বিভিন্ন পক্ষের ভূমিকা প্রশংসনীয়। তবে সমঝোতাকে টেকসই করতে এখন সবচেয়ে জরুরি হলো যুদ্ধবিরতির সব শর্ত কঠোরভাবে বাস্তবায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার পুরোপুরি সচল করা।

আনোয়ার ইব্রাহিম বলেন, সংঘাতের প্রভাব এখনো বিশ্ব অর্থনীতিতে স্পষ্ট। খাদ্য ও জ্বালানির দাম উচ্চ পর্যায়ে রয়েছে। নিজেদের চাহিদা নিশ্চিত করতে অনেক দেশ অতিরিক্ত ব্যয় করতে বাধ্য হচ্ছে।

তিনি বলেন, ‘যে অর্থ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্যয় হওয়ার কথা ছিল, তার বড় অংশ এখন প্রয়োজনীয় পণ্য ও সরবরাহ নিশ্চিত করতেই খরচ হচ্ছে। এগুলো কেবল অর্থনীতিতে নয়, এগুলোর প্রভাব পড়ছে মানুষের জীবন ও জীবিকায়।’

এদিকে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার শেষ হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে হরমুজ প্রণালি, যা সংঘাত শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের অন্যতম প্রধান রুট ছিল।

তিন দিনব্যাপী এশিয়া–প্যাসিফিক রাউন্ডটেবিলের আয়োজন করে মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস)।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »