শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

“মালয়েশিয়া বিএনপির মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আনিকা: সংগঠনের ভেতরে ষড়যন্ত্র নাকি অবহেলা?

নিউজ ডেস্ক :
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ও সাবেক ছাত্রলীগ নেত্রী আনিকা ও মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।
ছবি: আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ও সাবেক ছাত্রলীগ নেত্রী আনিকা ও মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।

কুয়ালালামপুর: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এ সম্প্রতি অনুষ্ঠিত হলো মালয়েশিয়া বিএনপি শাখার কমিটি পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ থেকে বিএনপির হাইকমান্ডের শীর্ষস্থানীয় নেতাদের আমন্ত্রণ জানানো হলেও সাংস্কৃতিক পর্বে হঠাৎ করেই মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ও সাবেক ছাত্রলীগ নেত্রী আনিকা । এই ঘটনাকে ঘিরে প্রবাসী বিএনপি সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনা শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল। এছাড়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, কণ্ঠশিল্পী ও বিএনপি নেতা মনির খানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

তবে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বেই বিতর্কের সূত্রপাত ঘটে। গান পরিবেশন করতে মঞ্চে ওঠেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী অর্ণা,  তিনি যুব মহিলা লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন উপকমিটির সক্রিয় সদস্য।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের দমন, পীড়ন, গুম,খুনের ঘটনায় তার প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নথি অনুযায়ী, অর্ণা ও তার পরিবার জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদের মালিক।

শুধু অর্ণাকে মঞ্চে আনার ঘটনাই নয়, মালয়েশিয়া বিএনপির বর্তমান কমিটিকে ঘিরেও নানা প্রশ্ন উঠছে। দুঃসময়ে যারা মাঠে ছিলেন না, তারাই অর্থের বিনিময়ে পদ পেয়েছেন। মানব পাচার ও অর্থপাচার মামলার আসামিরা নেতৃত্বে এসেছে।
আওয়ামী লীগের প্রোগ্রামে অতীতে সক্রিয় কিছু ব্যক্তি এখন বিএনপির কমিটির পদে। সাংগঠনিক কার্যক্রমের চেয়ে পদ বণ্টন ও ব্যক্তিগত স্বার্থে ব্যস্ত নেতারা।

মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিন বার্তা বাজারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন “আমাদের কর্মীরা সচেতন নয়। ভোটের গুরুত্ব বোঝাতে হাইকমান্ডকে এগিয়ে আসতে হবে।”

সহ-সভাপতি তালহা মাহমুদ অভিযোগ করেছেন, “সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন নিয়ে ব্যস্ত থাকায় সাংগঠনিক কার্যক্রম উপেক্ষিত হচ্ছে।”

তারা সরাসরি তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন। কিন্তু প্রবাসী নেতাকর্মীরা এসব বক্তব্যকে ‘হাস্যকর’ ও ‘হতাশাজনক’ বলে আখ্যা দিয়েছেন।

প্রায় ১৫ লক্ষ বাংলাদেশি মালয়েশিয়ায় বসবাস করেন। আগামী জাতীয় নির্বাচনে পোস্টাল ভোটে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিএনপি যখন বিদেশে প্রবাসী ভোটারদের সমর্থন সংগঠিত করার চেষ্টা করছে, তখনই বিতর্কিত কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

সবকিছু মিলিয়ে স্পষ্ট হচ্ছে, আওয়ামী লীগ নেত্রীকে মঞ্চে আনা, দুর্নীতির মামলার আসামিদের নেতৃত্বে আনা,

এসবের মাধ্যমে মালয়েশিয়া বিএনপিকে পরিকল্পিতভাবে বিতর্কে জড়ানো হচ্ছে। ফলে প্রবাসীদের মনে এখন বড় প্রশ্ন:
“মালয়েশিয়া বিএনপি কি দলকে শক্তিশালী করছে, নাকি বিতর্কের ফাঁদে ফেলে নিজেদের ধ্বংস ডেকে আনছে?”

প্রবাসী বিএনপি নেতাকর্মীরা প্রশ্ন তুলেছেন, এমন বিতর্কিত একজন আওয়ামী লীগ নেত্রীকে কেন মঞ্চে আনা হলো? তাদের অভিযোগ, মালয়েশিয়া বিএনপি ইচ্ছাকৃতভাবে সংগঠনকে বিতর্কিত করছে।

মালয়েশিয়ার প্রায় ১৫ লক্ষ প্রবাসী বাংলাদেশি আগামী জাতীয় নির্বাচনে পোস্টাল ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অথচ, বিতর্কিত ব্যক্তিদের নেতৃত্ব, দুর্নীতিবাজ ও মামলাবাজদের পদ প্রদান এবং প্রতিপক্ষের নেত্রীকে মঞ্চে আনার মতো কর্মকাণ্ড বিএনপির ভাবমূর্তিকে গভীর সংকটে ফেলছে।

মালয়েশিয়া বিএনপির নেতারা নিজেদের ব্যর্থতাকে ঢাকতে একে “শিল্পীর গান পরিবেশনা” হিসেবে ব্যাখ্যা দিলেও প্রবাসীরা এটিকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করছেন।

তাদের প্রশ্ন একটাই: মালয়েশিয়া বিএনপি কি সত্যিই দলকে শক্তিশালী করছে, নাকি পরিকল্পিতভাবে বিতর্কে জড়িয়ে দুর্বল করছে?

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »