শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

মালয়েশিয়া-ফিলিপাইন যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় পররাষ্ট্রমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান সোমবার রাতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন। মঙ্গলবার অনুষ্ঠেয় ৯ম মালয়েশিয়া-ফিলিপাইন যৌথ কমিশনের বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।

স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ম্যানিলার নিনয় আকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোহামাদ হাসান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ফিলিপাইনে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত আবদুল মালিক মেলভিন কাস্তেলিনো।

পরে হোটেলে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সম্পর্কবিষয়ক উপমহাসচিব সৈয়দ মোহামাদ হাসরিন তেংকু হুসিনসহ দেশটির কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

মঙ্গলবার সকালে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া মালয়েশিয়া ও ফিলিপাইনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »