শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

মালয়েশিয়া-পাকিস্তান সম্পর্ক আরও জোরদারে আলোচনা, গাজা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময়

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

কুয়ালালামপুর : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এর সঙ্গে কথা বলেছেন। এ সময় উভয় নেতা আঞ্চলিক বিভিন্ন ইস্যু এবং দীর্ঘদিনের মালয়েশিয়া-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।

আলাপকালে আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাকিস্তানের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, ত্যাগ ও ভ্রাতৃত্বের চেতনা মুসলিম উম্মাহর মধ্যে শান্তি, ঐক্য ও সমৃদ্ধি আরও সুদৃঢ় করবে।

দুই নেতা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আলোচনার ইতিবাচক অগ্রগতি নিয়েও মতবিনিময় করেন। বিশেষ করে, বৈশ্বিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

এ সময় আনোয়ার ইব্রাহিম উত্তেজনা প্রশমনে পাকিস্তানের অব্যাহত মধ্যস্থতা প্রচেষ্টা এবং ভবিষ্যৎ আলোচনা আয়োজনের আগ্রহের প্রশংসা করেন।

তিনি পুনর্ব্যক্ত করেন, পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে সব ধরনের বিরোধ সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ উপায়ে সমাধান হওয়া উচিত, এমন অবস্থানেই মালয়েশিয়া অটল রয়েছে।

ফোনালাপে গাজা ও লেবাননে বেসামরিক মানুষের বিরুদ্ধে চলমান সহিংসতা ও নৃশংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা ও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।

আনোয়ার বলেন, পারস্পরিক সম্মান, বন্ধুত্ব এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে মালয়েশিয়া ও পাকিস্তানের সম্পর্ক ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »