শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

মালয়েশিয়া কর্মী নিয়োগে থাকছেনা সিন্ডিকেট

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক আনার জন্য এজেন্টদের প্রয়োজন নেই বলে স্পষ্ট করে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। ফলে এখন থেকে সরাসরি ইমিগ্রেশন বিভাগের মাইভিসা পোর্টালের মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন মাধ্যমে মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা।

স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

যে’সব বাংলাদেশি কর্মীদের ভিসা অনুমোদন দেয়া হয়েছে তাদেরকে মালয়েশিয়ায় আনতে নিয়োগকর্তাদের চলতি বছরের ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। দেশের জনশান্তি ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তার মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

এই সিদ্ধান্তটি সরকারকে বিদেশি শ্রমিক গ্রহণের জন্য নতুন কোটা খোলার প্রয়োজনীয়তা বিবেচনা করার আগে বাস্তবায়িত উদ্যোগগুলোর কার্যকারিতা মূল্যায়ন করতে এবং দেশে বিদেশি জনশক্তির প্রয়োজনীয়তা সঠিকভাবে পরিমাপ করতে সক্ষম হবে বলেও তিনি উল্লেখ করেন।

সাইফুদ্দিন আরও বলেন, নিয়োগ কর্তারা ৪ লাখ ১২ হাজার ১১ জন অভিবাসী শ্রমিকের কোটার জন্য লেভি পরিশোধ করেছেন, যার মধ্যে মাত্র ৫৮ দশমিক ১ শতাংশ (২ লাখ ৩৯ হাজার ৩০৫ কোটা) কলিং ভিসা দেয়া হয়েছে।

এছাড়া যেসব নিয়োগকর্তার সত্যিকার অর্থে বিদেশি শ্রমিক প্রয়োজন তারা তাদের কার্যক্রমের জন্য প্রয়োজনীয় শ্রমিক আনার কাজ ত্বরান্বিত করতে পারবেন।

এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত ফেব্রুয়ারিতে বিদেশিকর্মী নিয়োগে এজেন্টের হস্তক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

তিনি বলেছিলেন, নেপালের কর্মীদের মালয়েশিয়ায় আসতে মাত্র ৩ হাজার ৭০০ রিঙ্গিত খরচ হয়। কিন্তু বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার শ্রমিকদের বেলায় তা ২০ হাজার থেকে ২৫ হাজার রিঙ্গিত লাগে। যা ‘আধুনিক দাসত্বের’ সমতুল্য।

আশা করা যায় যে এই সিদ্ধান্ত অভিবাসী শ্রমিকদের শোষণও হ্রাস করবে, যেমনটি সম্প্রতি ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার মন্ত্রী অভিবাসী শ্রমিকদের মালয়েশিয়ায় আসার জন্য প্রতারিত হওয়ার ঘটনাগুলোর কথাও উল্লেখ করেন।

সাইফুদ্দিন বলেন, বাংলাদেশি শ্রমিকদের জন্য সরাসরি ই-ভিসা আবেদনের অনুমতি দেয়ার পদক্ষেপটি নিয়োগকর্তাদের তাদের কোটা ব্যবহার করতে সহায়তা করবে, আবেদনগুলো এক থেকে দুই কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া করা হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »