শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

মালয়েশিয়া আসছেন ডক্টর আসিফ নজরুল,দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহারে গণশুনানি আগামীকাল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
প্রবাসীদের অভিযোগ শুনতে মালয়েশিয়া আসছেন ড. আসিফ নজরুল গণশুনানি ১৪ মে, সকাল ১০টা, কুয়ালালামপুরে হাইকমিশনের অফিসে

আজ (১৩ মে) মালয়েশিয়া আসছেন  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। এর আগে  বাংলাদেশ সময় ১২: ১৫ মিনিটে তিনি মালয়েশিয়ান এয়ারলাইন্সের (এম এইচ -১০৩) ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এবং মালয়েশিয়ার স্থানীয় সময় ৬ : ১৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছাবেন।  বিমানবন্দরে  মালয়েশিয়া প্রবাসী  ও  হাইকমিশনের কর্মকর্তারা তাকে  অভ্যর্থনা জানাবেন।

মালয়েশিয়ায় তিনি ১৫ মে সকাল ১০: ৩০ মিনিটে দেশটির মানবসম্পদমন্ত্রী ও একই দিন ২.৩০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রবাসীদের কল্যাণে ও বাংলাদেশের সাথে বন্ধ থাকা সিন্ডিকেট  মুক্ত   শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে বৈঠক  করবেন।

এদিকে বুধবার  (১৪ মে) সকাল ১০:০০ টায় হাইকমিশনের সুবিধাবঞ্চিত কর্মকর্তা/কর্মচারী ও ভুক্তভোগী প্রবাসীদের  আয়োজনে, হাইকমিশনের জালান আমপাং অফিসে,পাসপোর্ট নিয়ে প্রবাসীদের হয়রানি বন্ধে, বিদেশী আউটসোর্সিং কোম্পানি “ইএসকেএল” বাতিল করে সরকারি ব্যবস্থাপনায় পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ  এবং  দুর্নীতিবাজ  হাইকমিশনার  শামীম আহসান, ডেপুটি -খুরশেদ আলম খাস্তগীরসহ  হাইকমিশনের সকল অসাধু  কর্মকর্তাদের বিরুদ্ধে গণশুনানিতে উপস্থিত থাকবেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, হাইকমিশনার শামীম আহসান, ডেপুটি -খুরশেদ আলম খাস্তগীর গং-রা নিজেদের স্বার্থে নিরীহ  প্রবাসীদেরকে যে  পরিমাণ কষ্ট দিচ্ছে এখনই সময় প্রবাসীদের পশে দাঁড়ানোর।  “চাকরির পরোয়া করিনা।  প্রবাসীদের আকুতি আর সহ্য হয়না। প্রবাসীরা যদি আমাদের সাথে থাকে তাহলে দুর্নীতিবাজ শামীম, খাস্তগীরদের হাইকমিশন ছাড়া করবো”।

এইদিকে ভুক্তভোগী প্রবাসীরা বলেন,  আগামীকাল (বুধবার) সকাল ১০:০০ টা, আমরা প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল স্যারের সাথে দেখা করবো। আমরা আশাকরি তিনি আমাদের সমস্যা গুলো শুনবেন এবং সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। যদি আমাদেরকে ড. আসিফ নজরুল স্যারের সাথে দেখা করতে না দেওয়া হয়, জেলে যামু (মগার) শামীম আহসান আর খাস্তগীরে ছাড়ুম না।

 

বিস্তারিত জানতে চোখ রাখুন।….

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »