শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

মালয়েশিয়ার মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ১০ আরোহী নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় কুচকাওয়াজের মহড়া দেওয়ার সময় মালয়েশিয়ার নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই হেলিকপ্টারের ১০ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে দেশটির নৌবাহিনী। খবর রয়টার্স ও বিবিসির।

বিবৃতিতে মালয়েশিয়ান নৌবাহিনী জানিয়েছে, মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দেশের পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুত নৌঘাঁটিতে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে দুই হেলিকপ্টারে থাকা ১০ ক্রু সদস্যের সবাই মারা গেছেন।

নিহতদের পরিচয় শনাক্ত করতে লুমুত সেনা হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানতে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে নৌবাহিনী।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাকবলিত একটি হেলিকপ্টারের নাম এইচওএম এম৫০৩-৩। এতে সাতজন আরোহী ছিলেন। এই হেলিকপ্টারটি একটি চলমান ট্র্যাকে বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে দ্বিতীয় হেলিকপ্টারটির নাম ফেনেক এম৫০২-৬। এতে তিনজন আরোহী ছিলেন। এটি একটি সুইমিংপুলে বিধ্বস্ত হয়েছে।

পেরাক রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা সম্পর্কে তাদের অবহিত করা হয়।

এর আগে গত মার্চ মাসে প্রশিক্ষণেলর সময় মালয়েশিয়ার আংসা দ্বীপের সাগরে কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। তবে ওই দুর্ঘটনায় কেউ প্রাণ হারাননি। তখন পাইলট, সহকারী পাইলট ও দুই আরোহীকে জীবিত উদ্ধার করেছিলেন জেলেরা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »