শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

মালয়েশিয়ার কাজাং ও সুংগাই টাংকাসে ইমিগ্রেশন অভিযানে ২০ বাংলাদেশী সহ আটক ১২১ জন অবৈধ অভিবাসী আটক

ওয়াহিদ সোহান: বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

 

 

পুত্রাজায়া: মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ ( JIM) এর নেতৃত্বে আজ ৪ আগস্ট ২০২৫ তারিখে সেলাঙ্গরের কাজাং এবং সুংগাই টাংকাস এলাকায় যৌথ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালানো এ অভিযানে মোট ১২১ জন অবৈধ অভিবাসীকে (PATI) আটক করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) দাতো হাজি বাসরি বিন ওসমান। অভিযানে পুত্রজায়া সদর দপ্তর থেকে আগত ৮২ জন অভিজ্ঞ কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

অভিযানের মূল লক্ষ্য ছিল কাজাং মেট্রো এবং সুংগাই টাংকাস এলাকায় বিদেশি অভিবাসীদের অতিরিক্ত উপস্থিতি, জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকি প্রশমন করা।

মোট ৭১৯ জনকে তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এদের মধ্যে ৫৩৪ জন ছিলেন বিদেশি নাগরিক এবং ১৮৫ জন স্থানীয় বাসিন্দা। যাচাই-বাছাই শেষে ১২১ জন অভিবাসীকে মালয়েশিয়ার অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়।

আটককৃতদের দেশের ভিত্তিতে তালিকা নিম্নরূপ: ইন্দোনেশিয়া: ৪১ জন পুরুষ, ২৬ জন নারী, বাংলাদেশ: ১৯ জন পুরুষ, ১ জন নারী, ভারত: ৭ জন পুরুষ, ৩ জন নারী, মিয়ানমার: ৬ জন পুরুষ, ১ জন নারী, নেপাল: ১২ জন পুরুষ, অন্যান্য (পাকিস্তান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান): ১৪ জন পুরুষ, আটককৃতদের বয়স ২০ থেকে ৫৬ বছরের মধ্যে। মোট ৯২ জন পুরুষ এবং ২৯ জন নারী রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া, অনুমতি ছাড়া বসবাস, অবৈধ কাজকর্মে জড়িত থাকা এবং জাল ভিসা ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের সকলকে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।

দাতো হাজি বাসরি জানান, “আমরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে এবং বৈধ অভিবাসন নীতিমালা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মালয়েশিয়ায় বসবাসরত বিদেশিদের প্রতি ইমিগ্রেশন বিভাগের আহ্বান—আইন মেনে বৈধ কাগজপত্রসহ বসবাস ও কর্মসংস্থানে যুক্ত থাকুন, অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »