শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ অভিবাসী আটক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৪২৫ অভিবাসীকে আটক করেছে, দেশটির কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের চেরাসের তামান কনট এর তিনটি ভিন্ন ফ্ল্যাটে অভিান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়। যাদের বয়স ৮ থেকে ৫৪ বছর।
শুক্রবার মধ্যরাত ১ টায় অভিযানে ৮০ জন ইমিগ্রেশন অফিসার মোট ৬০০ জন দেশী-বিদেশী নাগরিগের কাগজপত্র চেক করেন এবং এর মধ্য থেকে যাদের কাগজপত্র নেই এমন ৪২৫ জন বিদেশী নাগরিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে যার মধ্যে ৩৭২ জন পুরুষ এবং ৫৩ জন মহিলা রয়েছেন। আটকদের মধ্যে বাংলাদেশের ২৫২, মিয়ানমার ১০৮, ইন্দোনেশিয়া ৩০, নেপাল ২০, পাকিস্তান ৭, কম্বোডিয়া ৬ এবং ফিলিপাইনের ২ জন রয়েছেন।
কুয়ালালামপুর ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক শ্যামসুল বদরিন মহসিন সাংবাদিকদের বলেছেন, পাস বা পারমিটের অপব্যবহার, অবৈধভাবে পরিচয়পত্র ছাড়াই (অতিরিক্ত অবস্থান) ও বিভিন্ন অরাধের কারনে তাদের আটক করা হয়।
আটককৃতদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এর অধীনে আরও অধিকতর তদন্ত করা হবে বলেও যোগ করেন শ্যামসুল বদরিন মহসিন।
কুয়ালালামপুর ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক শ্যামসুল বদরিন মহসিন বলেন, আমরা সর্বদা জনগণের দেওয়া অভিযোগ এবং তথ্যের ভিওিতে ব্যবস্থা নেব এবং যারা অবৈধভাবে মালয়েশিয়ায় থাকেন, তাদের পাসের অপব্যবহার এবং এই দেশে অনৈতিক কার্যকলাপ পরিচালনাকারী বিদেশী নাগরিকদের সাথে আপস করব না।
এ ছাড়া যারা এই অবৈধ অভিবাসীদের রক্ষা করে বা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ছবি ক্যাপশন:
১ ও ২, মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ অভিবাসী আটক। ছবি সংগৃহীত।

৩- অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি কুয়ালালামপুর ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক শ্যামসুল বদরিন মহসিন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »