শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

মালয়েশিয়ায় ভারী অস্ত্রে সজ্জিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ‘মোসাদের হিটম্যান’ আটক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

মালয়েশিয়ায় ভারী অস্ত্রে সজ্জিত এক ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হিটম্যান এবং বড় ধরনের গুপ্তচর চক্রের সদস্য হতে পারে বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা। খবর আরটির।

শুক্রবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) রাজারুদ্দিন হোসেন গ্রেপ্তারের কথা জানিয়েছেন। ৩৬ বছর বয়সী সন্দেহভাজন ওই ব্যক্তি গত ১২ মার্চ ফরাসি পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। গ্রেপ্তারের সময় তিনি দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে অবস্থান করছিলেন।

রাজারুদ্দিন হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন ওই ব্যক্তি আরেকটি পাসপোর্ট বের করে দেখিয়েছেন। এই পাসপোর্ট ইসরায়েল তাকে দিয়েছে। তার হোটেল রুমের একটি ব্যাগে ছয়টি বন্দুক পাওয়া গেছে। এর মধ্যে তিনটিতে গুলি লোড করা ছিল।

গ্রেপ্তার ইসরায়েলি নাগরিক পুলিশকে বলেছেন, পারিবারিক ইস্যুকে কেন্দ্র করে আরেক ইসরায়েলি নাগরিকের খোঁজে তিনি মালয়েশিয়ায় এসেছেন। তাকে খুঁজে বের করে হত্যা করাই তার উদ্দেশ্যে।

তবে মালয়েশিয়ার আইজিপি বলেছেন, গ্রেপ্তার ওই ব্যক্তি কী কাজ করেন, তা প্রকাশ করছেন না। মোসাদের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি একেবারে উড়িয়ে দিতে পারেন না তদন্ত কর্মকর্তারা।

তিনি বলেন, এই সন্দেহভাজন ব্যক্তি আমাদের যা বলছে তা আমরা পুরোপুরি বিশ্বাস করছি না। তার হয়তো অন্য উদ্দেশ্য থাকতে পারে। কারণ তিনি ১২ মার্চ থেকে এখানে অবস্থান করছেন। তিনি ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে এসব অস্ত্র কিনেছেন।

তবে এই বিষয়ে এখন পর্যন্ত ফ্রান্স বা ইসরায়েল কেউই প্রকাশ্য কোনো মন্তব্য করেনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »