শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

মালয়েশিয়ায় প্রতিরক্ষা কূটনীতি জোরদার করতে সেনাপ্রধানের সফর, DSA–NATSEC ২০২৬ পরিদর্শন

ওয়াহিদ সোহান: বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

কুয়ালালামপুর :বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া । ১৯ এপ্রিল শুরু হওয়া এ সফরে তিনি ২০ এপ্রিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর-এ অনুষ্ঠিত এশিয়ার অন্যতম বৃহৎ প্রতিরক্ষা প্রদর্শনী Defence Services Asia (DSA) 2026 এবং National Security Asia (NATSEC ASIA) 2026 পরিদর্শন করেন।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমান-এর প্রতিনিধি হিসেবে এই আন্তর্জাতিক আয়োজনগুলোতে অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা, সাইবার নিরাপত্তা এবং সর্বাধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সফরের অংশ হিসেবে ২০ এপ্রিল ওপেনিং সিরোমনি এবং ২১ এপ্রিল পুত্রাজায়া ফোরামের -এর অষ্টম আসরে অংশ নেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা, উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

এছাড়াও সফরকালীন সময়ে মালয়েশিয়ার সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সেনাপ্রধানের একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেন । এসব বৈঠকে পারস্পরিক সহযোগিতা, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কৌশলগত উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »