শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

মালয়েশিয়ায় চোরাই গাড়ির যন্ত্রাংশের সিন্ডিকেটে অভিযান, গ্রেপ্তার ২০

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মালয়েশিয়ার সেলাঙ্গরের ক্লাংয়ে চোরাই ও পুরোনো গাড়ি খুলে যন্ত্রাংশ বিক্রির অভিযোগে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ-জেআইএম।

১২ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে জালান কাপার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে জেআইএমের ২৪ কর্মকর্তা অংশ নেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৭ জন পাকিস্তানি পুরুষ, দুজন ইন্দোনেশীয় পুরুষ ও একজন ইন্দোনেশীয় নারী রয়েছেন।

জেআইএমের প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি পুরোনো ও চোরাই গাড়ি খুলে বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহ করে সেগুলো বিক্রি করত। সম্প্রতি ক্লাংয়ের কাপার এলাকায় একটি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের একটি গাড়ি নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গেও চক্রটির যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া গ্রেপ্তার হওয়া তিন ইন্দোনেশীয় নাগরিকের কাছ থেকে অবৈধ অভিবাসীদের জন্য সেফ হাউস পরিচালনার তথ্য পাওয়া গেছে। নিজ নিজ দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় থাকা এসব অভিবাসীর কাছ থেকে জনপ্রতি ৫ হাজার থেকে ১০ হাজার মালয়েশীয় রিঙ্গিত নেওয়া হতো বলে জানিয়েছে জেআইএম।

গ্রেপ্তার সবাইকে আরও তদন্তের জন্য অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, অভিবাসন বিধিমালা ১৯৬৩ এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী আইন ২০০৭-এর আওতায় তদন্ত করা হচ্ছে।

জেআইএম জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া বিদেশিদের আশ্রয়, চাকরি বা অন্য কোনোভাবে সহায়তা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »