শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

মাদক পাচারের অভিযোগে ইন্দোনেশিয়ায় আটক পাইলটের সঙ্গে যোগাযোগ চায় মালয়েশিয়া

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মাদক পাচারের অভিযোগে ইন্দোনেশিয়ায় আটক মালয়েশিয়ার এক পাইলটের সঙ্গে কনস্যুলার যোগাযোগের সুযোগ চেয়েছে দেশটির দূতাবাস। ৩৯ বছর বয়সী ওই পাইলটকে গত বুধবার (২৯ জুলাই) জাকার্তার সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।

শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে জাকার্তায় মালয়েশিয়ার দূতাবাস জানায়, বিমানবন্দরের টার্মিনাল-৩ থেকে মালয়েশীয় নাগরিককে আটকের বিষয়ে ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের অপরাধ তদন্ত সংস্থার মাদক অপরাধবিষয়ক অধিদপ্তর থেকে তারা আনুষ্ঠানিকভাবে অবহিত হয়েছে।

দূতাবাস বলেছে, তারা ইন্দোনেশিয়ার আইনি প্রক্রিয়াকে সম্মান করে। আটক মালয়েশীয় নাগরিকের সঙ্গে কনস্যুলার যোগাযোগের সুযোগ পেতে ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এর আগে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানায়, গত ২৯ জুলাই ওই পাইলটকে প্রায় ২৫ কেজি মাদক পাচারের চেষ্টার অভিযোগে আটক করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৬০ বিলিয়ন ইন্দোনেশীয় রুপিয়া।

কর্তৃপক্ষের দাবি, ওই পাইলটের লাগেজ তল্লাশি করে প্রায় ৭০ হাজার ১১৪টি এক্সট্যাসি বড়ি এবং ৪ গ্রাম (গ্রস) মেথামফেটামিন পাওয়া যায়। মাদকগুলো লাগেজের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, ওই ব্যক্তি এর আগেও ইন্দোনেশিয়ায় মাদক পাচার করে থাকতে পারেন। তিনি একটি আন্তর্জাতিক মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত বলেও সন্দেহ করা হচ্ছে।

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। মাদক পাচারচক্রের অন্য সদস্য এবং ইন্দোনেশিয়ায় মাদকগুলোর সম্ভাব্য গ্রহীতাদের শনাক্তের চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »