শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

মঙ্গলবার ‘লংমার্চ টু ঢাকা’সোমবার সমাবেশ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
সমন্বয়ক নাহিদ ইসলাম
সমন্বয়ক নাহিদ ইসলাম

রোববার (৪ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে নাহিদ ইসলাম জানান সোমবার (৫ আগস্ট) রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং শহিদ মিনারে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। এছাড়া, মঙ্গলবার (৬ আগস্ট) সারাদেশ থেকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা। ।

বিবৃতিতে বলা হয়: আগামীকাল (৫ আগস্ট) ‌‌‌‌সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করবে আন্দোলনকারীরা। এছাড়া ঢাকায় সকাল ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ করবে আন্দোলনকারীরা।

পরশু (৬ আগস্ট) কর্মসূচি প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান করা হয়েছে। ঢাকামুখী লংমার্চের জন্য ‘ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় আসো জনতা’ শীর্ষক একটি স্লোগান ঠিক করেছেন আন্দোলনকারীরা।

আজ দুপুর দুইটায় রাজধানীর শাহবাগে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনের সমন্বয়করা।

বিবৃতিতে বলা হয়, সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেফতার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »