শিরোনাম :
জেট ফুয়েলের দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে এয়ারলাইনসগুলো মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ভেন্যু বদল বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি ভারতে ৩৩ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থান ও কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি জোরদার করছে মানবসম্পদ মন্ত্রণালয় মালয়েশিয়ায় পাসপোর্ট সেবাকেন্দ্রের কাছে ইমিগ্রেশন অভিযান, উদ্বেগে বাংলাদেশিরা মালয়েশিয়ায় বাংলাদেশিদের চলাচলে হাইকমিশনের জরুরি সতর্কতা মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধের দাবি এবি পার্টির ইথিওপিয়ার সঙ্গে টেকসই এবং পারস্পরিক অংশীদারত্ব গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ মালয়েশিয়া ব্রিকসে সম্মেলনের ফাঁকে ইরান ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

ভারতে ৩৩ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে ৩৩ মাস কারাভোগের পর বাংলাদেশে ফিরেছে এক নারীসহ তিন বাংলাদেশি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে সোনাহাট বিজিবি ক্যাম্প তাদের ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন, কুড়িগ্রামের কচাকাটা থানার আব্দুল জলিল, মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার শারমিন আক্তার। ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে ৩৩ মাস কারাভোগ শেষে মুক্তি পেলে বিএসএফ নিয়মিত প্রক্রিয়ায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

ওসি আজিম উদ্দিন বলেন, তিনজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »