শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ভারতে সম্ভাব্য অ্যান্টি সাবমেরিন হাতিয়ার সনোবয়স -সাবমেরিন অস্ত্র’ বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ভারতে সম্ভাব্য অ্যান্টি সাবমেরিন হাতিয়ার সনোবয়স -সাবমেরিন অস্ত্র’ বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

ভারতে সম্ভাব্য অ্যান্টি সাবমেরিন হাতিয়ার সনোবয়স এবং এর সম্পৃক্ত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে ৫২ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার। শনিবার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদসংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি জানিয়েছে, সম্ভাব্য এসব অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করে সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি প্রয়োজনীয় সার্টিফিকেশন প্রদান করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার এএন/এসএসকিউ হাই অল্টিটিউড অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার (এইচএএএসডব্লিউ) সুনোবুয়স, এএন/এসএসকিউ-৬২এফ এইচএএএসডব্লিউ সুনোবুয়স সহ বিভিন্ন সরঞ্জাম কেনার অনুরোধ করেছে। এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে ৫২ দশমিক ৮ মিলিয়ন ডলার। এরপরেই এসব অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত এসব অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করার মাধ্যমে মার্কিন পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তা লক্ষ্যকে সমর্থন করবে। সেইসঙ্গে এটি আমাদের প্রধান প্রতিরক্ষা অংশীদারের নিরাপত্তাকে উন্নত করবে।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »