শিরোনাম :

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ইতোমধ্যেই ১১০ ডলার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে বেড়েছে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও।

এর প্রভাবে মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫২ সেন্ট বা ০.৪৭ শতাংশ বেড়ে ১১০.০৭ ডলারে দাঁড়ায়। এর আগে আগের দিনের লেনদেনে দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১০.৭০ ডলারে পৌঁছেছিল। গত ২০ মে’র পর এটিই ছিল ব্রেন্টের সর্বোচ্চ দাম।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০.৩৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪.০৩ ডলারে পৌঁছেছে

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »