শিরোনাম :
সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট হাদির মৃত্যুতে শোক জানালেন সৌদি বাদশাহ ও যুবরাজ সামাজিক ব্যবসা ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে প্যারিস সফরে ড. মুহাম্মদ ইউনূস জোহরে কোরবানির সময় মহিষের আক্রমণে নিহত ১, গুরুতর আহত আরেকজন ট্রাম্পের চাপেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও হরমুজ ইস্যুতে পিছু হটবে না ইরান সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে ইসরাইলি সংস্থাগুলোকে কালো তালিকাভুক্ত করছে জাতিসংঘ এইদিনে একমাত্র মুসলিম দেশ হিসেবে পারমাণবিক বোমার পরীক্ষা চালায় পাকিস্তান দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ইরানি আল-আলম টিভির সাবেক সাংবাদিকসহ ৪ জন ৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে সমালোচনার জবাব দিলেন পানিসম্পদমন্ত্রীর ছেলে ভূমি উন্নয়ন কর পরিশোধে সরকারের জরুরি নির্দেশনা, সময় আছে একমাস বিশ্বকাপে মেসি-এমবাপ্পের অন্যরকম লড়াই

বিশ্বকাপে মেসি-এমবাপ্পের অন্যরকম লড়াই

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ফুটবল বিশ্বকাপে ব্যক্তিগত অর্জনের লড়াইয়ে আলোচনার শীর্ষে থাকেন লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে। শিরোপা জেতার মূল লড়াইয়ের বাইরে এবার তাদের সামনে হাতছানি দিচ্ছে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় ব্যক্তিগত মাইলফলক—সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। দীর্ঘ এক যুগ ধরে এই রেকর্ডের মালিক জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। তবে এবার ক্লোসার ১৬ গোলের সেই রেকর্ড ভাঙার নেশায় মাঠে নামছেন মেসি ও এমবাপ্পে।

২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে ৭-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করে ২৪ ম্যাচে ১৬ গোল নিয়ে তালিকার শীর্ষে বসেন মিরোস্লাভ ক্লোসা। সেই থেকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটি দখল করে আছেন এই জার্মান তারকা। ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত চারটি বিশ্বকাপে ধারাবাহিকভাবে গোল করে তিনি গড়েছিলেন এই অনন্য উচ্চতা।

মেসি ও এমবাপ্পের বর্তমান ফর্ম ও বিশ্বকাপে তাদের গোল করার পরিসংখ্যান বলছে, এবার ক্লোসার রেকর্ড ভাঙা সময়ের ব্যাপার মাত্র। ২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এখন পর্যন্ত বিশ্বকাপে ২৬ ম্যাচ খেলে গোল করেছেন ১৩টি। রেকর্ড গড়তে তার প্রয়োজন আর মাত্র ৪টি গোল। আর্জেন্টিনার আক্রমণভাগের প্রধান ভরসা হিসেবে মেসি এবারের আসরে ক্লোসাকে ছাড়িয়ে যেতে মরিয়া

অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে তার তৃতীয় বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। এখন পর্যন্ত বিশ্বকাপে তার গোলসংখ্যা ১২টি। ক্লোসার রেকর্ড ভাঙতে তার দরকার ৫টি গোল। এমবাপ্পের বয়স এবং গোল করার অবিশ্বাস্য সামর্থ্য বিবেচনায় তিনি কেবল এবারের আসরেই নয়, বরং ভবিষ্যতে এই রেকর্ডকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দাবিদার।

মেসি বর্তমানে গোল সংখ্যার দিক থেকে এমবাপ্পের চেয়ে এক ধাপ এগিয়ে আছেন। আর্জেন্টিনার নিউক্লিয়াস হিসেবে পরিচিত মেসি যদি এবারের আসরে ৪টি গোল করতে পারেন, তবে তিনি এককভাবে ফুটবলের সর্বোচ্চ মঞ্চের রাজা হয়ে উঠবেন। অন্যদিকে, এমবাপ্পে তরুণ তুর্কি হিসেবে তার গতি ও নিখুঁত ফিনিশিং দিয়ে যেকোনো সময় এই হিসেব বদলে দিতে পারেন।

বিশ্বকাপের মঞ্চে শিরোপা জয়ের লড়াইয়ের পাশাপাশি মেসি ও এমবাপ্পের এই ব্যক্তিগত দ্বৈরথ এবার ফুটবলপ্রেমীদের বাড়তি উত্তাপ ছড়াবে। এখন দেখার বিষয়, দীর্ঘ এক যুগ ধরে টিকে থাকা ক্লোসার এই রেকর্ড অবশেষে কার পায়ে ভেঙে নতুন ইতিহাসে লেখা হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »