শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

বিনা নোটিশে চাকরিচ্যুতি, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে ১১৩ মেগাওয়াট হোসাফ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের দুই প্রকৌশলীসহ ছয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্ল্যান্টের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা সড়কের মাঝখানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় আধাঘণ্টা পর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্ল্যান্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করা হয় না। এছাড়া শ্রম আইন না মেনে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হচ্ছে। চিকিৎসার অভাবে মারা যাওয়া এক শ্রমিকের পরিবারও কোনো ক্ষতিপূরণ পায়নি। তাদের দাবি, চাকরিচ্যুতদের পুনর্বহাল, নিয়মিত বেতন-ভাতা প্রদান এবং প্ল্যান্টের অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

বিক্ষোভকারীদের একজন শিফট ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম রিজভী জানান, সকালে প্ল্যান্টে এসে গেট দিয়ে ঢুকতে গেলে দারোয়ান আমাকে চাকরি থেকে অব্যাহতির চিঠি দেয়। অথচ এর আগে আমাকে কোনো ধরনের নোটিশ দেয়া হয়নি।

শিফট ইনচার্জ (টারবাইন) হেদায়েত উল্যাহ জানান, আমরা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা অনিয়মের বিরুদ্ধে কথা বলে আসছি। বেতনের অভাবে কয়েক মাস আগে আমাদের এক সহকর্মী চিকিৎসা না পেয়ে মারা গেছেন।

প্ল্যান্ট ইনচার্জ মো. আলমগীর হোসাইন জানান, ঢাকা অফিস থেকে সকালে ছয়জন স্টাফের অব্যাহতির চিঠি পাঠানো হয়েছে। আমি শুধু তাদের কাছে চিঠি পৌঁছে দিয়েছি। এর বাইরে আমার কিছু জানা নেই। বিক্ষোভের বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, বেতন-ভাতা ও ইনক্রিমেন্ট বৈষম্যের অভিযোগে তারা সড়ক অবরোধ করেছিলেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের জন্য প্ল্যান্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »