রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান জানান খোরশেদ আলম খাস্তগীরকে পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তৌফিক হাসান বলেন , বাংলাদেশ হাইকমিশন কুয়ালালাপপুরে উপ-হাইকমিশনার হিসেবে কর্মরত খোরশেদ আলম খাস্তগীরের পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হলো।
বর্তমানে কুয়ালালামপুরের বাংলাদেশের উপ-হাইকমিশনার হিসেবে কর্মরত খাস্তগীরের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকা নেওয়ার অভিযোগ ওঠে। এই ছাড়া বিদেশী গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করার তথ্য উঠে আসে গণমাধ্যমের অনুসন্ধানে।
সম্প্রতি খাস্তগীর সহ দূতাবাসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রবাসীদের একটা মানববন্ধনের সংবাদ প্রকাশ করে ‘দৈনিক কালবেলা’। সংবাদটি প্রকাশের পর খাস্তগীর প্রশাসনিক প্রভাব খাটিয়ে ‘দৈনিক কালবেলা’ থেকে সংবাদটি সরায় দেয়। যদিও এই নিউজ সরানোর পিছনের মূল কারণ দূতাবাসের দুর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ আড়াল করা। এই নিউজ যেই প্রতিনিধি করেছে তাকেও চাকরি থেকে বাদ দিয়েছে “দৈনিক কালবেলা”।
দূতাবাসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিষয় সংবাদ প্রকাশ করায় মালয়েশিয়া অবস্থানরত বিভিন্ন সাংবাদিকেদর সন্ত্রাসী হামলা ও পাসপোর্ট বাতিলের সুপাশির করে খাস্তগীর।
এই ছাড়া, মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট, করোনা কালীন ডট নেট নামীয় একটি কোম্পানি সাথে আর্থিক লেনদেন, চাকুরীর খোঁজ নামে অনলাইন প্রোটাল করে প্রবাসী শ্রমিকদের সাথে প্রতারণা সহ অনেক অনিয়মের অভিযোগে অভিযুক্ত খোরশেদ আলম খাস্তগীর।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারকে সমর্থন করেন খোরশেদ আলম খাস্তগীর। তাকে পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক হাইকমিশনের একাধিক কর্মকর্তা বলেন খাস্তগীর নিজেকে বুয়েটের প্রভাবশালী ছাত্রলীগ নেতা বলে পরিচয় দিয়ে হাইকমিশনের ভেতরে প্রভাব বিস্তার করতে চেষ্টা করতেন এমনকি হাইকমিশনারকেও পাত্তাদিতেন না অভিযোগ করেন একাদিক তারই সহকর্মী ।
বিদায়ী শেখ হাসিনা সরকারের আমলে খোরশেদ আলম খাস্তগীরকে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়েছিল। তবে তা কার্যকর হয়নি। পরে ওয়ারশতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব করে বিদায়ী সরকার, যা বহাল রেখেছিল বর্তমান অন্তবর্তী সরকার।
মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর বিসিএস (ফরেন অ্যাফেয়ার্স) ক্যাডারের ২০তম ব্যাচের একজন কূটনীতিক। তিনি ২০০১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন।
এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপ, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রথম সচিব ও ওমানের মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন।