শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনছে মালয়েশিয়া সরকার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা আরও সমন্বিত, কার্যকর ও শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে নতুন করে কাঠামোগত সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। দেশটির উপপ্রধানমন্ত্রী ড. আহমাদ জাহিদ হামিদি এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার পার্লামেন্টে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিদেশি শ্রমিক–সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠকে এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাহিদ হামিদি আরো জানান, বৈঠকে কমিটির সদস্যপদ ও কার্যপরিধি পুনর্নির্ধারণের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বিদেশি শ্রমিক ব্যবস্থাপনার জন্য গঠিত ওয়ান স্টপ সেন্টারকে মানবসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো বিদেশি শ্রমিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও স্বচ্ছ করা। একই সঙ্গে শিল্পখাতের চাহিদা, জাতীয় নিরাপত্তা এবং মালয়েশীয় নাগরিকদের কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য বজায় রাখা।

তিনি আরও বলেন, শিল্পখাতের প্রকৃত চাহিদার ভিত্তিতে বিদেশি শ্রমিকের প্রয়োজনীয়তা নতুনভাবে ও কৌশলগতভাবে পর্যালোচনা করা হবে।

এ ছাড়া বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমাতে স্থানীয় কর্মশক্তির অংশগ্রহণ বাড়ানো, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং শিল্পখাতে দ্রুত অটোমেশনের দিকে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সরকার।

এছাড়াও জাহিদ হামিদি আরো বলেন, বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপ জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়েই পরিচালিত হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »