শিরোনাম :
জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption SNT Group Malaysia Donates 120 Laptops to Children of PERKEP Members পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার পানি সম্পদ ব্যবস্থাপনায় সুশাসন জোরদারে চার দফা সুপারিশ এমএসিসি’র

বস্তি ভিত্তিক স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র ও বই উপহার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
বস্তি ভিত্তিক স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র উপহার ও বই উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত
বস্তি ভিত্তিক স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র উপহার ও বই উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত

আজকের শিশুরা আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, এই শিশুদের আওয়ামী ফ্যাসিবাদী সরকার বিপদগামীর পথে ঠেলে দিয়েছে। পথশিশুদের হাতে বই-কলম তুলে না দিয়ে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের নেতার মাদক বিক্রি ও সেবন করিয়েছে। জামায়াতে ইসলামী পথশিশুদের জন্য ঢাকা শহরে বস্তি ভিত্তিক স্কুল প্রতিষ্ঠা করে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার কাজ করছে।

সোমবার (২৭ জানুয়ারী) সকালে রাজধানীর জুরাইন এলাকায় জামায়াতে ইসলামীর পরিচালিত ৫টি বস্তি ভিত্তিক স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র উপহার ও বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, কোন জনপদের শিশুদের অবহেলা করা যাবে না। মনে রাখতে হবে, কয়লা পুড়িয়ে সোনা তৈরি হয়। তাই সকল ধর্ম বর্ণ, জাতি-গোষ্ঠীর শিশুদের সমান অধিকার দিয়ে আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার হিসেবে তাদেরকে তৈরি করতে হবে।

মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকার আন্তরিক হলে মানুষের সকল অধিকার প্রতিষ্ঠা সম্ভব। ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলার নিন্দা জানিয়ে তিনি, ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে ইবতেদায়ী শিক্ষকগণ রাষ্ট্র কর্তৃক বৈষম্যের শিকার। বর্তমানে ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষককে বেতনের নামে সরকার ৩ হাজার ৫ টাকা ভিক্ষা দিচ্ছে। একজন সহকারী শিক্ষককে ৩ হাজার ২০০ টাকা দেওয়া হয়। সরকারের কাছে প্রশ্ন, এই টাকায় একটি পরিবার নয়, একজন ব্যক্তি চলতে পারে কিনা বিবেচনা করুন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যত সুযোগ- সুবিধা পায়, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের একই সুযোগ-সুবিধার ব্যবস্থা করুন।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির বলেন, বিগত বছর গুলোতে জামায়াতে ইসলামীকে উন্মুক্ত পরিবেশে সমাজ সেবা করতে দেওয়া হয়নি। তবুও জামায়াতে ইসলামী সমাজ সেবা থেকে একদিনের জন্যও বিরত ছিল না। কেন আমাদেরকে মানুষের কাছে আসতে দেওয়া হয়নি, কেন আমরা সমাজ সেবা করতে গিয়ে হামলা-মামলা আর জেল-জুলুমের শিকার হতে হয়েছে? – তার একমাত্র কারণ জামায়াতে ইসলামী সমাজের মানুষের কাছে যেতে পারলে আলোকিত সমাজ ও আলোকিত মানুষ গড়ে তুলবে। আর আলোকিত সমাজ ও আলোকিত মানুষ তৈরি হলে আওয়ামী লীগ এদেশের মানুষকে শোষণ করতে পারবে না, ভারতের আধিপত্য বিস্তারের সুযোগ থাকবে না। জামায়াতে ইসলামীর স্লোগান হচ্ছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সৎ ও দক্ষ নেতৃত্ব সৃষ্টির কাজ করছি। জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে, আমরা ইসলামী সমাজ ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে সকল বৈষম্য দূর করে একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে প্রস্তুত।

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য শাহীন আহমেদ খানের পরিচালনায় শীতবস্ত্র উপহার প্রদান ও বই উৎসব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্যামপুর-কদমতলী জোন পরিচালক জয়নাল আবেদীন, কদমতলী দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, শ্যামপুর-যাত্রাবাড়ী থানা আমীর মাওলানা জাকির হোসেন প্রমুখ।

 

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »