শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মালয়েশিয়া সফর ঘিরে নাটকীয় ভূমিকায় বাংলাদেশ হাইকমিশন

ওয়াহিদ সোহান: বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

কুয়ালালামপুর: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, মালয়েশিয়া সফর ঘিরে তৈরি হয়েছে অস্বচ্ছতা, গোপনীয়তা এবং বিতর্কের এক জটিল আবহ। আজ বুধবার-৮ এপ্রিল, বাংলাদেশ সময় রাত ২টা ৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের (MH-197) একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের।

কিন্তু সফরের আনুষ্ঠানিক ঘোষণা থাকলেও এর প্রকৃত উদ্দেশ্য, কর্মসূচি এবং সম্ভাব্য ফলাফল নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। বরং কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের একটি সীমিত গোষ্ঠী এই সফরকে ঘিরে অস্বাভাবিক গোপনীয়তা বজায় রাখছে, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সন্দেহ ও উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

হাইকমিশনার মঞ্জুরুল করিম চৌধুরী, ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা এবং দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য, এই তিন কর্মকর্তার বাইরে অন্যদের কাছেও সফরসংক্রান্ত তথ্য সীমাবদ্ধ রাখা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। প্রবাসী সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশন এই সফরকে “সংবেদনশীল” আখ্যা দিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানায়।

এই নীরবতা এমন এক সময়ে আসছে, যখন মালয়েশিয়ায় কর্মরত লক্ষাধিক বাংলাদেশি শ্রমিক নানা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, অবৈধ অবস্থান, বেতন বৈষম্য, নিয়োগে স্বচ্ছতার অভাব এবং সিন্ডিকেট নিয়ন্ত্রিত শ্রমবাজার তাদের ভবিষ্যৎকে ক্রমেই ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

মালয়েশিয়ার মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে দুই দেশের মন্ত্রী পর্যায়ে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে বড় কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা নেই। বরং এটি হতে পারে একটি “কূটনৈতিক সংলাপ”যেখানে শ্রমবাজার, কর্মীদের বৈধতা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

তবে পর্দার আড়ালে আরও জটিল বাস্তবতার ইঙ্গিত মিলছে। একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিন ধরে আলোচিত সিন্ডিকেট ও মনোপলির সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তি দাতো আমিন নূরের সঙ্গে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকের উদ্যোগ নিয়েছেন হাইকমিশনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাই। যদিও মন্ত্রী নিজে এতে অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত নয়, তবুও এমন সম্ভাবনা প্রবাসীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

শ্রমবাজার বিশ্লেষকদের মতে, মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি কৌশলগত শ্রমবাজার যেখানে প্রবেশাধিকার ও নিয়ন্ত্রণের প্রশ্নটি কেবল অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতার সঙ্গেও গভীরভাবে জড়িত। তারা সতর্ক করে বলেন, “যদি সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানো না যায়, তাহলে যেকোনো আলোচনা শেষ পর্যন্ত সাধারণ শ্রমিকদের জন্য প্রত্যাশিত সুফল বয়ে আনবে না।”

এছাড়া মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধতার বিষয়টিও এই সফরের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হয়েছে। কূটনৈতিক মহল মনে করছে, এই ইস্যুতে কার্যকর অগ্রগতি অর্জন করতে পারলে সফরটি তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

তবে প্রশ্ন রয়ে গেছে,এই সফর কি সত্যিই প্রবাসীদের স্বার্থ রক্ষার জন্য, নাকি এটি আবারও কোনো অদৃশ্য শক্তির প্রভাবেই পরিচালিত হবে?

কুয়ালালামপুরে এখন সেই উত্তরের অপেক্ষা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »