শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় তারেক রহমান PM Tarique Rahman’s First Official Foreign Visit to Malaysia প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর আজ Bangladesh PM Tarique to arrive in Malaysia on his first foreign visits বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায়, এফটিএ আলোচনার অপেক্ষা Bangladesh-Malaysia ties reach new heights as FTA talks near launch প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে ১৫-১৭টি সমঝোতা স্মারক সই হতে পারে: পররাষ্ট্রসচিব PM Tarique’s Malaysia, China visits to focus on trade, investment and strategic cooperation মালয়েশিয়া ও তুর্কমেনিস্তানের কৌশলগত সম্পর্ক জোরদার, জ্বালানি ও অর্থনীতিতে বড় চুক্তি কুয়ালালামপুরে অভিবাসনবিরোধী অভিযানে ১৮৬ অবৈধ অভিবাসী আটক, তাঁদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর আজ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল।

সফরের অংশ হিসেবে পুত্রজায়ার পারদানা পুত্রা কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে। পরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

দুই নেতার বৈঠকে বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি ব্যবস্থাপনা, সেমিকন্ডাক্টর শিল্প, জ্বালানি, কৃষি এবং শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করবেন দুই নেতা।

সফরকালে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং সন্ত্রাসবাদবিরোধী গবেষণা ও বিনিয়োগ উন্নয়ন ও সহায়তা সংক্রান্ত দুটি এক্সচেঞ্জ অব নোটস (ইওএন) স্বাক্ষর ও বিনিময় হওয়ার কথা রয়েছে। বাংলাদেশি প্রধানমন্ত্রীর সম্মানে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজেরও আয়োজন করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ও মালয়েশিয়ার অর্থনৈতিক সম্পর্কও সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। ২০২৫ সালে দুই দেশের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ১২ দশমিক ১৮ বিলিয়ন রিঙ্গিত, যা প্রায় ২ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।

এর মধ্যে মালয়েশিয়ার রপ্তানির পরিমাণ ছিল ১০ দশমিক ৮ বিলিয়ন রিঙ্গিত, যেখানে প্রধান পণ্য ছিল পেট্রোলিয়ামজাত দ্রব্য। অন্যদিকে বাংলাদেশ থেকে আমদানির পরিমাণ ছিল ২ দশমিক ১০ বিলিয়ন রিঙ্গিত; যার বড় অংশ ছিল তৈরি পোশাক, বস্ত্র ও পাদুকা।

বর্তমানে বাংলাদেশ মালয়েশিয়ার বৈশ্বিক পর্যায়ে ২৮তম বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় বৃহত্তম অংশীদার হিসেবে অবস্থান করছে।

১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বহুমাত্রিক সহযোগিতা গড়ে উঠেছে। সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »