শিরোনাম :

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য আরাফাত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার বিকেলে গণভবনে গিয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। নৌকা প্রতীকে তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »