শিরোনাম :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার President Shahabuddin resigns citing ill health Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম নারী প্রেসিডেন্টের জন্য কি যুক্তরাষ্ট্র প্রস্তুত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
প্রথম নারী প্রেসিডেন্টের জন্য কি যুক্তরাষ্ট্র প্রস্তুত, যা বললেন কমলা হ্যারিস
প্রথম নারী প্রেসিডেন্টের জন্য কি যুক্তরাষ্ট্র প্রস্তুত, যা বললেন কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত নারী প্রেসিডেন্ট বেছে নেয়নি মার্কিন নাগরিকরা। তবে এবারের পরিস্থিতিটা একটু ভিন্ন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি প্রথমে জো বাইডেনকে প্রার্থী করলেও শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী করেছে তারা।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই সপ্তাহ আগে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কমলা হ্যারিস ও তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর সভা-সমাবেশে অংশ নেয়ার পাশাপাশি রেডিও টক শো ও পডকাস্টে কথা বলছেন তারা। বিভিন্ন জরিপে দেখা গেছে, নির্বাচনী লড়াইয়ে দুই প্রার্থীর অবস্থান প্রায় কাছাকাছি।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ অক্টোবর) একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। এ সময় তাকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কি প্রথম নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত? জবাবে কমলা বলেন, ‘পুরোপুরিভাবে’। তার প্রার্থিতা দেশের দৃশ্যপট বদলে দেবে উল্লেখ করে কমলা বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ও তার দৃষ্টিভঙ্গির কারণে মানুষ এখন ক্লান্ত।’

সম্প্রতি নর্থ ক্যারোলাইনায় সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প অন্যরকম একটি বার্তা দিয়েছেন। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা আরও চার বছর অযোগ্যতা, ব্যর্থতা ও বিপর্যয়ের মধ্যে থাকব, নাকি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে চমৎকার চারটি বছর শুরু করব—এ নির্বাচন সেটিই ঠিক করে দেবে।’ ওই সমাবেশে তিনি বারবার কমলা হ্যারিস ও তার রানিংমেট ভালজকে ‘নির্বোধ’ বলেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবির কেন্দ্রীয় নির্বাচন কমিশনে (এফইসি) যুক্তরাজ্যের লেবার পার্টির বিরুদ্ধে একটি অভিযোগপত্র দিয়েছে। কয়েকটি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ওই এতে বলা হয়েছে, কমলার নির্বাচনী প্রচারশিবিরের সঙ্গে লেবার পার্টির যোগাযোগ রয়েছে। তারা স্বেচ্ছাসেবী হিসেবে প্রচারাভিযানে সহায়তা করছে। রিপাবলিকানদের দাবি, বিষয়টি বেআইনি।

দিও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি বলেছেন, পার্টির কর্মকর্তারা হ্যারিসের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন “তাদের অবসর সময়ে এটি করছেন” এবং শ্রম ক্ষমতায় নয়। স্টারমার সাংবাদিকদের বলেন, এটি নতুন কিছু নয়: “লেবার পার্টির স্বেচ্ছাসেবকরা প্রতিটি নির্বাচনেই এভাবে সহযোগিতা করেছে। এটি তাদের অবসর সময়ে স্বেচ্ছাসেবক হিসেবে, তারা অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সেখানে অবস্থান করছে।”

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »