শিরোনাম :
কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের সাঁড়াশি অভিযানে আটক ২০০ প্রথমবার বিশ্ব গ্রামীণ উন্নয়ন দিবস উদযাপন করছে মালয়েশিয়া জোহরে নির্বাচনী প্রচারণায় সরব রাজনৈতিক দলগুলো, উৎসবমুখর পরিবেশ নিউইয়র্কে খুতবার সময় মসজিদে অস্ত্রসদৃশ বস্তু নিয়ে প্রবেশের চেষ্টা, যুবক আটক মাদকবিরোধী অভিযানে কুয়ালালামপুরে দুই বাণিজ্যিক গাড়িচালক আটক ভাইরাল পোস্টের পর বাংলাদেশি আটক, মিলল দুই মেয়াদোত্তীর্ণ মালয়েশীয় পাসপোর্ট কেদাহর সুলতানের ৮৪তম জন্মদিনে মালয়েশিয়ার রাজার শুভেচ্ছা, অভিনন্দন প্রধানমন্ত্রীরও কালোতালিকাভুক্ত ১৩ বিদেশি অবৈধ পথে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে আটক গোমবাকে নকল ফুটবল জার্সির গুদামে অভিযান, ৩ লাখ ৭৫ হাজার রিঙ্গিতের পণ্য জব্দ এআইভিত্তিক চাকরি সংযোগে জোর দিচ্ছে মালয়েশিয়া

প্রথমবার বিশ্ব গ্রামীণ উন্নয়ন দিবস উদযাপন করছে মালয়েশিয়া

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬

জাতিসংঘ ঘোষিত বিশ্ব গ্রামীণ উন্নয়ন দিবস এবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উদযাপন করছে মালয়েশিয়া। আগামীকাল পাহাং অঙ্গরাজ্যের জেংকার তুন আবদুল রাজাক স্টেডিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

‘প্রাণবন্ত, সমৃদ্ধ ও সুখী গ্রামীণ সমাজের পথে’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়নমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি।

গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এবারের আয়োজনের মূল লক্ষ্য হবে সম্প্রদায়ভিত্তিক উদ্ভাবন, গ্রামীণ ডিজিটালায়ন এবং গ্রামীণ উদ্যোক্তা উন্নয়ন। এসব উদ্যোগের মাধ্যমে গ্রামের মানুষের অর্থনৈতিক সুযোগ বাড়ানো, ডিজিটাল প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীকে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে রুরাল অ্যাসপিরেশন অ্যাওয়ার্ড মাদানি, ফেলদা প্ল্যান এক্সেলেন্স অ্যাওয়ার্ড, মাই রুরাল ইনসাইট জার্নাল উদ্বোধন এবং ফেলক্রা বারহাদের ২০২৬ সালের প্রথম অন্তর্বর্তী মুনাফা বণ্টনের ঘোষণাসহ বিভিন্ন কর্মসূচি থাকবে।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর ৬ জুলাইকে বিশ্ব গ্রামীণ উন্নয়ন দিবস হিসেবে ঘোষণা করে। ২০২৫ সালে বিশ্বব্যাপী প্রথমবার দিবসটি পালন করা হয়। আর ২০২৬ সাল থেকে সদস্যরাষ্ট্র হিসেবে মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে এ দিবস উদ্‌যাপন শুরু করছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »