শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

পাকিস্তানে সমাবেশে বোমা হামলায় নিহত ৩৫

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩০ জুলাই, ২০২৩

পাকিস্তানের জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) সম্মেলনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইশতাধিকের বেশি মানুষ। রোববার খাইবার পাখতুনখোয়ার বাজুয়ায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) স্থানীয় নেতা খারের আমির জিয়াউল্লাহ জানও রয়েছেন।

বিস্ফোরণে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি আরও জানান, আহতদের তিমরগাড়া ও পেশোয়ারে স্থানান্তর করা হচ্ছে।

আহতদের মধ্যে একজন জিও নিউজের ক্যামেরাম্যান সামিউল্লাহ রয়েছে এবং তাকে লোয়ার দিরের জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কারণ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সমাবেশের ভিতরে বোমা বিস্ফোরণটি ঘটেছে বলে জানা গেছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এলাকাটি ঘিরে রেখেছে। পুলিশ এখনও বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে পারেনি। সূত্র : জিও নিউজ, ডন

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »