শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মানবিক সাহায্য ও উদ্ধার অভিযানে অংশ নিতে নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ দুর্যোগ সাহায্য ও উদ্ধারকারী দল ‘স্মার্ট’ MAS01। স্থানীয় সময় গতকাল দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ১১ সদস্যের বিশেষ এই দলটি। সেখান থেকে সরাসরি মালয়েশিয়ান দূতাবাসে গিয়ে বর্তমান পরিস্থিতির ওপর জরুরি ব্রিফিং গ্রহণ করেছেন তারা।

মালয়েশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা নাডমা নিশ্চিত করেছে, কাঠমান্ডুতে পৌঁছানোর পর বিকেল সাড়ে চারটার মধ্যে লজিস্টিক ক্লিয়ারেন্স এবং টিম মেম্বারদের যাচাই-বাছাইসহ সকল প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
বর্তমানে দলটি মালয়েশিয়ান দূতাবাসের সঙ্গে সমন্বয় করে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার সাথে বৈঠক করছে। সেখানে সার্বিক পরিস্থিতি মূল্যায়নের পর নির্ধারণ করা হবে উদ্ধার দলের সুনির্দিষ্ট দায়িত্ব ও কার্যপরিধি।

গতকাল সকাল ৯টায় রয়্যাল মালয়েশিয়ান বিমান বাহিনীর ‘A400M’ বিমানে সুবাং বিমান ঘাঁটি থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয় ‘স্মার্ট’-এর ১১ সদস্যের প্রতিনিধি দলটি। তাদের সাথে আনা হয়েছে ১২.৪ টন ওজনের অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম। যার মধ্যে রয়েছে বিশেষ ডিটেকশন ডিভাইস, উচ্চক্ষমতাসম্পন্ন ড্রোন, সুড়ঙ্গ উদ্ধার প্রযুক্তি, একটি ৪-হুইল ড্রাইভিং যান এবং ১০ টনের একটি কার্গো ট্রাক।

নাডমা জানিয়েছে, অভিযানে অংশগ্রহণকারী দলের সকল সদস্য সুস্থ ও নিরাপদে আছেন। অভিযান চলাকালীন প্রতিদিনের কাজের অগ্রগতি প্রতিবেদন যৌথভাবে সমন্বয় করবে নাডমা ও নেপালে অবস্থানরত মালয়েশিয়ান দূতাবাস।

দুর্গত এলাকায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা এবং ঝুঁকিপূর্ণ উদ্ধার কার্যক্রম পরিচালনায় এই বিশেষ দলটির অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »