শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

নির্বাচনী প্রচারে নতুন প্রকল্প ঘোষণা নয়, সরকারি যন্ত্রও ব্যবহার হবে না: আনোয়ার ইব্রাহিম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, জোহর ও নেগরি সেম্বিলান অঙ্গরাজ্যের নির্বাচনী প্রচার চলাকালে সরকার নতুন কোনো প্রকল্প ঘোষণা করবে না, নতুন নীতিও চালু করবে না। একই সঙ্গে নির্বাচনী প্রচারে সরকারি যন্ত্রপাতি ব্যবহারের সুযোগও থাকবে না।

মঙ্গলবার পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, এ বিষয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে নির্বাচন অপরাধ আইন ১৯৫৪–এর ধারা ২৪(বি) অনুসরণ করা হচ্ছে।

তবে আগে অনুমোদন পাওয়া বা চলমান প্রকল্পের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য নয় বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যেসব প্রকল্প আগেই অনুমোদিত হয়েছে বা বাস্তবায়নাধীন রয়েছে, সেগুলো নিয়ে ঘোষণা দেওয়া নির্বাচনী বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে না।

আনোয়ার বলেন, বিষয়টি মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা হয়েছে এবং মন্ত্রী ও উপমন্ত্রীদের সতর্ক করা হয়েছে। নির্বাচনী প্রচারের সময় এই নীতি মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

জোহরের মনোনয়ন জমা দেওয়ার দিনে আবাসন ও স্থানীয় সরকারমন্ত্রী এনগা কোর মিংয়ের প্রকল্প ঘোষণার বিষয়েও ব্যাখ্যা দেন আনোয়ার। তিনি বলেন, সংশ্লিষ্ট প্রকল্পগুলো আগেই অনুমোদিত হয়েছিল, তাই তা নির্বাচনী বিধির লঙ্ঘন নয়।

ডিজেলের ভর্তুকি ও মূল্য কমানোর ঘোষণার প্রসঙ্গেও প্রধানমন্ত্রী বলেন, সরকার আগেই এ পরিকল্পনার কথা জানিয়েছিল। বাস্তবায়নের আগে পেট্রল স্টেশনে কয়েকটি পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। আগামী জুলাই থেকে মালয়েশিয়ায় ভর্তুকিযুক্ত ডিজেলের দাম প্রতি লিটার ২ দশমিক ১০ রিঙ্গিত নির্ধারণ করা হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »