বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডে বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। এই ম্যাচের আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ড চলতি বিশ্বকাপে দুটি করে ম্যাচ খেলে। সেই দুই ম্যাচে টানা জয় পায় নিউজিল্যান্ড। তূতীয় ম্যাচে টুর্নামেন্টে দুর্দান্ত ক্রিকেট খেলে যাওয়া নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
শুক্রবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।
আগের ম্যাচের দল থেকে এক পরিবর্তন রয়েছে বাংলাদেশের। শেখ মেহেদীর জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দেয় নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে দেয় কিউইরা।
অন্যদিকে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আসরের শুভ সূচনা করে। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তা পায়নি টাইগাররা।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার।