শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে এক যুবক আহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত যুবক জাহাঙ্গীর আলম (২৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার কলনি পাড়া এলাকার আ. কুদ্দুসের ছেলে। আহত জাহাঙ্গীর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ২২ জানুয়ারি যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হন। এ ঘটনায় বিএসএসফ দুঃখ প্রকাশ করে। এর এক মাস না পেরুতেই ফের সীমান্তে গুলি চালালো বিএসএফ।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, শনিবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় নদীতে মাছ ধরার সময় তার হাতে বিএসএফের গুলি লাগে। পরে তাকে আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন স্থানীয়রা।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত যুবক এখন রাজশাহীতে ভর্তি আছেন। আমার খবর নিচ্ছি। বিস্তারিত পরে জানাচ্ছি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »