শিরোনাম :
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ল, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ

নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন যারা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকারের দেড় মাস অতিক্রম হতে না হতেই বর্তমান মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে। যুক্ত হচ্ছেন আরও ৮ জন। বাদ পড়া জেলা ও বিভাগের জটিল অঙ্কে নতুনদের মধ্যে ৩-৪ জন নারীসহ ৮ জনই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে যাদের টেলিফোন করা হয়েছে তারা হলেন: ওয়াসিকা আয়শা খান, আলহাজ নজরুল ইসলাম চৌধুরী, ডা. রোকেয়া সুলতানা ও শামসুন্নাহার চাঁপা।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে নজরুল ইসলাম চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাঁপা এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা দায়িত্ব পাচ্ছেন।

ওয়াসিকা আয়শা খান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রেসিডিয়ামের প্রাক্তন মেম্বার আতাউর রহমান খান কায়সারের সন্তান।

বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম ১৪ চন্দনাইশ (সাতকানিয়া আংশিক) আসন থেকে টানা তিনবার এমপি হয়ে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে।

ডা. রোকেয়া সুলতানার বাবার পৈতৃক বাড়ি জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামে। তিনি শহীদ পরিবারের সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধের সময় তার বাবা শহীদ কবি মাহতাব উদ্দীনকে পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে হত্যা করে। মাহতাব পূর্ব পাকিস্তান রেলওয়ে স্টেশন মাস্টার ছিলেন। তিনি কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কুড়িগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। মেডিকেলে পড়ার সময় তিনি রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

শামসুন্নাহার চাঁপা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের বোন। সেইসঙ্গে তিনি নিজেও আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »