শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর নিয়ে ভারতের প্রতিক্রিয়াকে ‘অনাকাঙ্ক্ষিত’

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর নিয়ে ভারতের প্রতিক্রিয়াকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলল পররাষ্ট্র মন্ত্রণালয়
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর নিয়ে ভারতের প্রতিক্রিয়াকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলল পররাষ্ট্র মন্ত্রণালয়

শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিক্রিয়ায় ভারত সরকার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এমন প্রতিক্রিয়া ‘অপ্রত্যাশিত’ ও ‘অনাকাঙ্ক্ষিত’ বলছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের একটি বিষয়ে বক্তব্য দিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বক্তব্য অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত।’

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার কর্মসূচির’ নামে হামলা ও ভাঙচুরের বিষয়ে পরদিন ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্তব্য করা হয়। ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এ হামলা নিন্দনীয়।’

রফিকুল আলম বলেন, ‘আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি। কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে বক্তব্য প্রদান করে না। অন্য দেশের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ প্রত্যাশা করে।’

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »