শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

দেশে এক দিনে নতুন ডেঙ্গু রোগী ৪১৩ জন, মোট আক্রান্ত ৫৩ হাজার ছাড়ালো

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৪১৩ জনের মধ্যে—

  • বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩২ জন,
  • চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৩ জন,
  • ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন,
  • ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৭৫ জন,
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৭৭ জন,
  • এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন।

একই সময়ে ৪১০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৫০ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ৫৩ হাজার ৬০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আবহাওয়া পরিবর্তনের এই মৌসুমে মশার প্রজনন বেড়ে যাওয়ায় সংক্রমণের ঝুঁকি এখনও রয়ে গেছে। তারা ঘরবাড়ি ও আশপাশের স্থানে পানি জমে থাকা স্থানগুলো নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »