শিরোনাম :
দেশজুড়ে বিক্ষোভের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ Bangladesh next President to be elected at regular parliamentary session in September PM Tarique sees semiconductors as Bangladesh’s next growth engine after garments Malaysia Offers 10,000 Overseas Jobs Through Work-and-Study Programme Malaysia Says No Change to Israel Policy Despite U.S. Lawmakers’ Pressure জ্ঞান, নৈতিকতা ও চরিত্র গঠনে শেখ তাহির জালালুদ্দিনের আদর্শ অনুসরণের আহ্বান আনোয়ার ইব্রাহিমের মালয়েশিয়ার নাগরিকদের জন্য বিদেশে ১০ হাজার চাকরির সুযোগ আইনের ঊর্ধ্বে কেউ নয়, তাবুং হাজির তদন্ত প্রতিবেদন প্রকাশে মন্ত্রিসভার অনুমোদন আশা আনোয়ারের উচ্চ আয়ের দেশের মর্যাদা পেতে মালয়েশিয়ার আর এক ধাপ বাকি: রামানান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানের নেতৃত্বাধীন স্থায়ী কমিটির

দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক বিবৃতি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক বিবৃতি
দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক বিবৃতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ১২ দলীয় জোটের নেতারা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ সোমবার (১৪ জুলাই) রাতে এক শোক বাণীতে নেতৃবৃন্দ বলেন, ‘তথাকথিত মানবতাবিরোধী অপরাধে অবৈধ সরকারের আজ্ঞাবহ বিচারালয়ের রায়ে যেভাবে ক্যাঙ্গারু ট্রায়ালের মাধ্যমে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা বাংলাদেশের জনগণ মেনে নেয়নি।’ নেতৃবৃন্দ আরও বলেন, ‘মহান রাব্বুল আলামিন এ সমস্ত অনাচারের বিচার একদিন করবেন।’

বিবৃতিতে সই করেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাপ ভাসানির চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রাকিব, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান ড. জাভেদ মুহাম্মদ সালেহউদ্দিন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »