শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

দুই বছরের মধ্যে রকেট উৎপাদনে যেতে চায় মালয়েশিয়া: প্রতিরক্ষামন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬

আগামী দুই বছরের মধ্যে দেশে রকেট উৎপাদন শুরু করতে চায় মালয়েশিয়া। পরবর্তী সময়ে ক্ষেপণাস্ত্র উৎপাদনেও এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নুরদিন।

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় ও বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।

খালেদ বলেন, ওয়েস্টস্টার গ্রুপ ও অস্ট্রেলিয়ার মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান রকেট টেকনোলজিস ইন্টারন্যাশনাল (আরটিআই)-এর সহযোগিতাকে সরকার স্বাগত জানায় এবং পূর্ণ সমর্থন দিচ্ছে। কারণ এটি দেশের নিজস্ব রকেট ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন সক্ষমতা গড়ে তোলার উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বলেন, ওয়েস্টস্টারের এই বিনিয়োগের ফলে মালয়েশিয়া আরটিআইয়ের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এতে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পে অংশগ্রহণের পথও আরও বিস্তৃত হবে।

প্রতিরক্ষামন্ত্রীর মতে, এই বিনিয়োগ শুধু জাতীয় প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নেবে না, বরং দীর্ঘমেয়াদে দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, উদ্যোগটি জাতীয় প্রতিরক্ষা শিল্প নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য স্থানীয় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং আত্মনির্ভর প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলা।

এ সময় আরটিআই ও ওয়েস্টস্টারের মধ্যে প্রযুক্তি স্থানান্তর ও অংশীদারত্বে সমর্থন দেওয়ায় অস্ট্রেলিয়া সরকারকেও ধন্যবাদ জানান তিনি।

এর আগে, অস্ট্রেলিয়ায় তিন দিনের সরকারি সফরে থাকা খালেদের উপস্থিতিতে ওয়েস্টস্টার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওয়েস্টস্টার ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এবং আরটিআইয়ের মধ্যে কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »