চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্দোগে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আজিজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজ এর সাবেক ভিপি, ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল।
চাঁপাইনবাবগঞ্জে ব্রাইট স্টার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে জননেতা নূরুল ইসলাম বুলবুল শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদরে ব্রাইট স্টার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতিসন্তান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, নায়েবে আমির এ্যাডভকেট শফিক এনায়েতুল্লাহ, ২নং ওয়ার্ড সভাপতি মুনিরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।