শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

রস্কে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে তুরস্ক সফরে থাকা অবস্থায় আঙ্কারা থেকে ত্রিপোলিগামী একটি বিজনেস জেট বিধ্বস্ত হলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। লিবিয়ার প্রধানমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে উড্ডয়ন করা একটি ফ্যালকন–৫০ বিজনেস জেটে ছিলেন লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদসহ মোট পাঁচজন। দুর্ঘটনায় তাঁদের সবাই নিহত হন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, স্থানীয় সময় রাত ৮টা ৫২ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আঙ্কারার বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় ৪২ মিনিট পর বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়।

আঙ্কারা থেকে ত্রিপোলিগামী বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল। পরে আঙ্কারার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পরে আরেক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আঙ্কারার হাইমানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করেন পুলিশ সদস্যরা। তিনি বলেন, ঘটনার পরবর্তী অগ্রগতি সম্পর্কে জনসাধারণকে জানানো হবে।

এদিকে লিবিয়ায় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার— গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটির (জিএনইউ) প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা জানান, বিমানটিতে থাকা জেনারেল হাদ্দাদসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যুর খবর তিনি পেয়েছেন। প্রধানমন্ত্রী এই ঘটনাকে দেশের জন্য ‘বড় ক্ষতি’ হিসেবে উল্লেখ করে বলেন, লিবিয়া এমন সব মানুষকে হারাল, যারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশের সেবা করেছেন।

দুই দেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আলোচনার জন্য জেনারেল হাদ্দাদ ও তার সফরসঙ্গীরা তুরস্কে ছিলেন।

আঙ্কারা থেকে ত্রিপোলিগামী বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল। পরে আঙ্কারার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পরে আরেক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আঙ্কারার হাইমানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করেন পুলিশ সদস্যরা। তিনি বলেন, ঘটনার পরবর্তী অগ্রগতি সম্পর্কে জনসাধারণকে জানানো হবে।
২০১৯ সালে তুরস্ক লিবিয়ার পূর্বাঞ্চল থেকে আসা বাহিনীর বিরুদ্ধে হস্তক্ষেপ করে ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রক্ষা করে। এরপর থেকে দেশটি লিবিয়ায় ক্রমেই প্রভাবশালী ভূমিকা পালন করছে এবং রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »