শিরোনাম :
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ মিশনকে পশ্চিমবঙ্গ বিধানসভার চিঠি ঢাকা আর বাসযোগ্য নেই, সব রোগের মূল বুড়িগঙ্গা: স্থানীয় সরকার মন্ত্রী দুই দফায় পতাকা বৈঠকেও হয়নি সুরাহা, শূন্যরেখায় ২৮ নারী-পুরুষ, সর্তক বিজিবি ‘তরুণদের দক্ষতার উন্নয়ন ও কর্মসংস্থান সংকট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে গণহারে দেশ ছাড়ছেন ইসরায়েলের শিক্ষিত তরুণরা জ্বালানি খাতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের ‘ঈদে বড় কোনো নাশকতা হয়নি, বিশেষ অভিযানে গ্রেপ্তার ২,৮৪৪’ বিশ্ববাজারে তেলের দামে পতন বন্ধ কারখানা চালুর পরিকল্পনায় রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ল, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র

ঢাকা আর বাসযোগ্য নেই, সব রোগের মূল বুড়িগঙ্গা: স্থানীয় সরকার মন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৬ জুন, ২০২৬

রাজধানী ঢাকার বর্তমান পরিবেশ ও নাগরিক দুরবস্থা নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকাল আমার নিজেরই মনে হয় আর ঢাকা শহরে থাকব না। আমার যে শহর (ঠাকুরগাঁও), সেখানেই গিয়ে থাকব। শনিবার (৬ জুন) দক্ষিণের জানালা উদ্বোধন এবং নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।

ঢাকা শহরের দূষিত বায়ু ও ভঙ্গুর প্রাতিষ্ঠানিক অবস্থার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এটা (ঢাকা) আর বাসযোগ্য মনে হয় না। ঘর থেকে বেরোলেই নিঃশ্বাস নেওয়া যায় না, চারদিকে দূষিত বাতাস। সরকারি কোনো হাসপাতালে যেতে চাইলে সেখানে ঢোকাই যায় না। প্রতিটি প্রতিষ্ঠানই এখানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে।

ঢাকার নদী দূষণ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, যখন ঢাকা কলেজে পড়তাম, মাঝে মধ্যে বুড়িগঙ্গায় এসে নৌকায় চড়ে ঘুরে বেড়াতাম। এখন তো বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এতটা দূষিত। আমার তো মনে হয়, ঢাকার সব রোগের মূলেই বুড়িগঙ্গা।

পরিশেষে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হিসেবে তিনি বলেন, এখান থেকে বের হতে না পারলে প্রতিষ্ঠানগুলোকে বাঁচানো সম্ভব হবে না। তাই ঢাকাকে বাঁচাতে হলে সবার আগে নদীগুলোকে বাঁচাতে হবে

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »