শিরোনাম :
মালয়েশিয়া–থাইল্যান্ড সীমান্তে অর্থনৈতিক অঞ্চল গঠনের পরিকল্পনা জ্বালানি খাতে নিরাপত্তা, নেতৃত্ব ও সুশাসনে জোর দিলেন ব্রুনাইয়ের সুলতান Malaysia Won’t Compromise on Principles Despite Global Power Politics, Says Anwar Malaysia Calls for Stronger Global Cooperation to Combat Terrorism at U.N. Conference যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতায় আশার আলো, তবে শান্তি এখনো ভঙ্গুর: আনোয়ার ইব্রাহিম সন্ত্রাসবাদ দমনে জাতিসংঘে সক্রিয় ভূমিকা, বৈশ্বিক সহযোগিতার আহ্বান মালয়েশিয়ার নীতির প্রশ্নে আপস করবে না মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম ফিলিস্তিন, ইসলামবিদ্বেষ ও সার্বভৌমত্বের প্রশ্নে নিরপেক্ষ নয় মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম দক্ষিণাঞ্চল সংকট: সেপ্টেম্বরে শান্তি আলোচনায় থাইল্যান্ড–মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের চিন্তা ও জাতি গঠনের ভাবনা নিয়ে নতুন বই

জ্বালানি খাতে নিরাপত্তা, নেতৃত্ব ও সুশাসনে জোর দিলেন ব্রুনাইয়ের সুলতান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ দেশের জ্বালানি খাতে নিরাপত্তা, শক্তিশালী নেতৃত্ব এবং করপোরেট সুশাসন আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। বৈশ্বিক জ্বালানি খাতের ক্রমবর্ধমান অনিশ্চয়তা ও জটিলতার মধ্যে টেকসই অগ্রগতি নিশ্চিত করতে এসব বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ব্রুনাই এলএনজি (বিএলএনজি) ও ব্রুনাই গ্যাস ক্যারিয়ার্স (বিজিসি)-এর পরিচালনা পর্ষদের ২৩০তম এবং ব্রুনাই গ্যাস ক্যারিয়ার্স সেন্দিরিয়ান বেরহাদ এর ১১৬তম বৈঠকে সভাপতিত্বকালে সুলতান এ আহ্বান জানান।

বৈঠকে সভাপতিত্বকালে দেওয়া রাজকীয় ভাষণে সুলতান বলেন, জ্বালানি খাতের প্রতিটি কার্যক্রমে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে কার্যকর ও দৃশ্যমান নেতৃত্ব নিশ্চিত করে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন অভিজ্ঞতা ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত ভাগাভাগি করলে নিরাপত্তার মান আরও উন্নত হবে এবং সামগ্রিক কার্যক্রম আরও কার্যকর হবে।

সুলতান বলেন, বৈশ্বিক ব্যবসায়িক পরিবেশ দিন দিন আরও অস্থির ও প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে। এ পরিস্থিতিতে শুধু নির্ধারিত লক্ষ্য অর্জনই যথেষ্ট নয়; প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সক্ষমতা, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি কৌশলগত পরিকল্পনা, সুস্পষ্ট অগ্রাধিকার নির্ধারণ এবং শক্তিশালী করপোরেট সুশাসনের ওপর জোর দিয়ে বলেন, এসব উদ্যোগ ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানগুলোকে আরও সক্ষম করে তুলবে।

বৈঠকে ব্রুনাই সরকারের প্রতিনিধি, শেল পিএলসি ও মিতসুবিশি করপোরেশনের পরিচালক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই দিনে ব্রুনাই শেল পেট্রোলিয়াম ও ব্রুনাই শেল মার্কেটিংয়ের পরিচালনা পর্ষদের বৈঠকেও সভাপতিত্ব করার কথা রয়েছে সুলতানের।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »