শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ আপিল বিভাগের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫

জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার (১ জুন) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। সেই সঙ্গে দাড়িপাল্লা প্রতীকের সিদ্ধান্ত নেবে ইসি।

কী আছে জামায়াতের ভাগ্যে? ভোটের মাঠে ফিরতে পারবে দলটি? বা দাঁড়িপাল্লা প্রতীকেরই বা কী হবে! সব বিষয় নিয়ে আজ রায় দেবেন, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। এ রায় পক্ষে গেলে ভোটের মাঠে ফিরতে আর বাধা থাকবে না জামায়াতের।

ছাত্র-জনতার কোটাবিরোধী আন্দোলনকে জামায়াতের আন্দোলন উল্লেখ করে গেলো ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। এরপর ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর প্রকাশ্যে জামায়াত রাজনীতিতে আসলেও দলটির নিববন্ধন নেই। রাজনীতির মাঠে সক্রিয় জামায়াত তাই ভোটের হিসেবেও ইসির নিবন্ধনের হিসেবের বাইরের দল।

যেহেতু সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে জামায়াত নিবন্ধনের বাইরে ছিলো কাজেই দলটি আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেয়। রোববার জামায়াতের ভাগ্য নির্ধারনের রায় দেবেন আপিল বিভাগ। এ রায়ের উপর নির্ভর করছে জামায়াতের ভোটের মাঠে ফেরা।

জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, আমরা প্রত্যাশা করি জামায়াতে ইসলামীর নিবন্ধন আদালতের রায়ে ফেরত পাব। হাইকোর্ট ডিভিশন নিবন্ধন বাতিল করে যে রায়টি দিয়েছিলেন, আমরা প্রত্যাশা করি আপিল বিভাগ সেই রায়টি বাতিল করবেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »